পজিটিভ পে সিস্টেমে ৫০ হাজার টাকার বেশি চেক জারি করলে অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাঙ্ককে জানাতে হবে ৷ এর জন্য অ্যাকাউন্টহোল্ডারকে চেক নম্বর, চেক ডেট, Payee নাম, অ্যাকাউন্ট নম্বর, কত টাকার চেক, চেকের দু’দিকে ছবি সমস্ত তথ্য ব্যাঙ্ককে জানাতে হবে ৷ যে ব্যক্তিতে চেক দেবেন তিনি যখন চেক এনক্যাশ করাতে আসবেন তখন ব্যাঙ্ক পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে আগে থেকে দেওয়া তথ্য মিলিয়ে দেখবে ৷ ডিটেলস মিলে গেলে চেক ক্লিয়ার করে দেওয়া হবে ৷ এর মাধ্যমে গ্রাহকদের ফ্রডের শিকার হওয়া থেকে আটকানো যাবে ৷
advertisement
ICICI ব্যাঙ্কের গ্রাহকরা iMobile অ্যাপে এই পরিষেবা পেতে পারেন ৷ চেক দেওয়ার আগে অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য ও চেকের ছবি ব্যাঙ্ককে দিতে পারেন গ্রাহক ৷ এরপর চেক ক্লিয়ারের জন্য যথন কোনও ব্যক্তি যাবেন তথন iMobile অ্যাপ্লিকেশনে দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে নেবে ব্যাঙ্ক ৷ এবং সব ঠিক থাকলে চেক ক্লিয়ার করে দেওয়া হবে ৷
