TRENDING:

Profitable Farming Tips: চাষবাসেই লুকিয়ে বড়লোক হওয়ার 'সিক্রেট'! সাফল্যের ফর্মুলায় বাজিমাত হাওড়ার এই কৃষকের, জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

Howrah Profitable Farming Tips: কৃষিকাজ যখন অনেকের কাছে বোঝা মনে হচ্ছে, ঠিক তখনই হাওড়ার কৃষক অমিত কুমার দাস দেখিয়ে দিচ্ছেন চাষেই আছে সমৃদ্ধির চাবিকাঠি। সঠিক পরিকল্পনা আর মিশ্র চাষের মাধ্যমে কীভাবে তিনি সারা বছর লাভের মুখ দেখছেন, জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: এক জমিতে একাধিক ফসলে কৃষক হবে লাভবান! পরিকল্পনা মাফিক ফসল চাষে কৃষকের লাভের পরিমাণ প্রায় নিশ্চিত। একই জমিতে সারা বছর বিভিন্ন সিজনের বিভিন্ন ফসল চাষ করে লাভবান হতে পারেন একজন কৃষক। কিন্তু সঠিক সময়ে ফসল না ফলাতে পেরে চড়া দামের বাজার পায় না বহু কৃষক । শীত, গ্রীষ্ম অথবা বর্ষা সিজন অনুযায়ী ফসলের চাষ, সেই মতোই বিভিন্ন জিনিসের বিভিন্ন সময় বাজারে ফসলের চাহিদা থাকে। ভাল লাভ পেতে প্রতি সিজনে অগ্রিম ফসল তুলতে পারলে চড়া দামে এবং চাহিদার সঙ্গে বিক্রি হয় উৎপন্ন ফসল। তাতেই চাষ করে ভাল লাভ পেতে পারেন একজন উদ্যোগী কৃষক।
advertisement

বর্তমান সময়ে কৃষি কাজ থেকে যখন একের পর এক পরিবার বা কৃষক সরে দাঁড়াচ্ছে উপযুক্ত লাভ না পেয়ে, তখন সারা বছর ধান, পাট থেকে বিভিন্ন সবজি চাষ করে লাভবান হচ্ছেন হাওড়া ডোমজুড় ব্লকের কেশবপুর গ্রামের কৃষি উদ্যোগী অমিত কুমার দাস।

আরও পড়ুন: আবহাওয়ার খামখেয়ালিপনাতেও ঝরবে না একটিও আমের মুকুল, গাছ হবে বাম্পার ফলন! উদ্ভিদবিদের বিশেষ টিপস মানলেই কেল্লাফতে

advertisement

তিনি বেশ কয়েক বিঘা জমিতে ধান, পাট এবং ফসল চাষ করছেন। শীতে টমেটো, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রকলি, ধনেপাতা, পেঁয়াজের মতো বিভিন্ন ফসল চাষ করেন। এরপর শীতের ফসল শেষ হতে না হতেই অর্থাৎ শীতের ফসলের চারা গাছ লাগানোর কিছুদিন পর থেকে গরমের ফসলের চারা লাগিয়ে তার পরিচর্যা শুরু করেন। তাতে শীতের ফসল শেষ হতে না হতেই শুরু হয় অগ্রিম গরমের ফসল। গরমের ফসলের মধ্যে, ঢেঁড়স, কুমড়ো, বেগুনের মতো বিভিন্ন সবজি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চাষবাসেই লুকিয়ে বড়লোক হওয়ার 'সিক্রেট'! সাফল্যের ফর্মুলায় বাজিমাত হাওড়ার এই কৃষকের, জানলে অবাক হবেন আপনিও
আরও দেখুন

এপ্রসঙ্গে কৃষি উদ্যোগী, পেশায় ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার অমিত কুমার দাস জানান, সঠিক উপায়ে কৃষিকাজ করলে সঠিক পরিমাণ লাভ পাওয়া যেতে পারে। লক্ষ্য রাখতে হবে চাহিদা সম্পন্ন ফসল উৎপাদন। সিজনের শুরুতে সবজির চাহিদা থাকে বেশি, সেই সময় ফসল উৎপন্ন করতে পারলে তাতে দামও অনেক থাকে বেশি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Profitable Farming Tips: চাষবাসেই লুকিয়ে বড়লোক হওয়ার 'সিক্রেট'! সাফল্যের ফর্মুলায় বাজিমাত হাওড়ার এই কৃষকের, জানলে অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল