TRENDING:

আগামিকাল থেকে সস্তা হতে চলেছে সোনা, দেখে নিন ১০ গ্রামের দাম!

Last Updated:

আরবিআই-এর তরফে জানানো হয়েছে, অনলাইনে সাবস্ক্রিপশনের জন্য আবেদন জানালে প্রতি গ্রামে মিলবে ৫০ টাকা ছাড় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোনা কেনার পরিকল্পনা রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর ৷ আগামিকাল অর্থাৎ সোমবার থেকে সস্তায় মিলবে সোনা ৷ কেন্দ্র সরকার Sovereign Gold Bond Scheme ২০২১-২২ এর চতুর্থ সিরিজের বিক্রি শুরু করতে চলেছে ৷ ১৬ তারিখ পর্যন্ত এই বন্ড কেনা যাবে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই সিরিজের প্রতি গ্রাম গোল্ডের দাম ৪৮০৭ টাকা ঠিক করা হয়েছে ৷ এই গোল্ড বন্ডটি রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হয়ে থাকে ৷
advertisement

গোল্ড বন্ডের সাবস্ক্রিপশন সোমবার থেকে পাঁচ দিনের জন্য খুলবে ৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, অনলাইনে সাবস্ক্রিপশনের জন্য আবেদন জানালে প্রতি গ্রামে মিলবে ৫০ টাকা ছাড় ৷ এর জেরে ১ গ্রাম গোল্ডের দাম হয়ে যাবে ৪৭৫৭ টাকা ৷

মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, এই বন্ড সমস্ত ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ডাকঘর, মান্যতা প্রাপ্ত স্টক এক্সচেঞ্জ, NSE ও BSE-র মাধ্যমে বিক্রি করা হবে ৷ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বা পেমেন্ট ব্যাঙ্কে গোল্ড বন্ড বিক্রি হয় না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

এই বন্ডে একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ ৪ কিলোগ্রাম গোল্ড বন্ড কিনতে পারবেন ৷ ন্যূনতম ১ গ্রাম সোনায় ইনভেস্ট করতে হবে ৷ ট্রাস্ট বা অন্যান্য সংস্থার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ কিলোগ্রাম বন্ড কেনা যেতে পারে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আগামিকাল থেকে সস্তা হতে চলেছে সোনা, দেখে নিন ১০ গ্রামের দাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল