TRENDING:

মাত্র ১ কাপ চায়ের দাম দিয়ে পেয়ে যেতে পারেন মাসে ৫০০০ টাকা পেনশন

Last Updated:

ইনকাম ট্যাক্সের 80CCD ধারায় ট্যাক্স ছাড়ও পাওয়া যায় এই যোজনায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতিদিন মাত্র ৭ টাকা করে বাঁচিয়ে সুরক্ষিত করতে পারবেন আপনার অবসর জীবন ৷ এক কাপ চায়ের দামের থেকেও কম টাকায় অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana-APY) এই সুবিধা পাবেন ৷ এই যোজনায় প্রতি মাসে আপনি পেয়ে যেতে পারেন ৫০০০ টাকা পর্যন্ত পেনশন ৷ কেন্দ্র সরকারের সোশ্যাল সিকিউরিটি স্কিম অটল পেনশন যোজনার জনপ্রিয়তা বর্তমানে আকাশছোঁয়া ৷ পেনশন ফান্ড রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অর্থাৎ পিএফআরডিএ (PFRDA) জানিয়েছে, চলতি অর্থবর্ষের ১১ মাসে অটল পেনশন যোজনার সাবস্ক্রাইবার্সের সংখ্যা ২৮.৪৬ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement

আরও পড়ুন: আপনি যে গয়না পড়ছেন তার সোনা আসল না নকল ? জেনে নিন এই ৫ উপায়ে

আরও পড়ুন: সরকারি-বেসরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! বিয়ের জন্যও EPFO থেকে তোলা যাবে টাকা

২০১৫ সালে অটল পেনশন যোজনা শুরু করেছিল মোদি সরকার ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে কেউ এই যোজনা করাতে পারবেন ৷ তবে ১ অক্টোবর ২০২২, থেকে এই যোজনায় কেবল তাঁরা আবেদন করতে পারবেন যাঁরা আয়করের আওতায় পড়েন না ৷ যোজনায় সাবস্ক্রাইবার্রের ৬০ বছর বয়স হতে ওনার প্রিমিয়াম অনুযায়ী ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন ৷ সাবস্ক্রাইবার্রের মৃত্যু হলে তাঁর স্বামী/স্ত্রী পেনশনের টাকা পাবেন ৷ ইনকাম ট্যাক্সের 80CCD ধারায় ট্যাক্স ছাড়ও পাওয়া যায় এই যোজনায় ৷

advertisement

প্রত্যেক মাসে মিলবে ৫০০০ টাকা পেনশন -

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

কম টাকায় গ্যারান্টিড পেনশন পাওয়ার সবচেয়ে ভাল বিকল্প হল অটল পেনশন যোজনা ৷ প্রত্যেক মাসে এই যোজনায় একটি নির্দিষ্ট অঙ্কের প্রিমিয়াম দিতে হয় ৷ এর উপর নির্ভর করে ৬০ বছরের পর ১০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে পেনশন পাবেন সাবস্ক্রাইবার্সরা৷ বর্তমান নিয়ম অনুযায়ী ১৮ বছর বয়সে এই যোজনা শুরু করলে ৫০০০ টাকা পেনশনের জন্য দিতে হবে ২১০ টাকা ৷ প্রত্যেক তিন মাস অন্তর টাকা দিলে ৬২৬ টাকা, ৬ মাসে ১২৩৯ টাকা ৷ আর ১০০০ টাকা পেনশনের জন্য (১৮ বছর বয়স থেকে শুরু করলে) প্রতি মাসে দিতে হবে ৪২ টাকা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ১ কাপ চায়ের দাম দিয়ে পেয়ে যেতে পারেন মাসে ৫০০০ টাকা পেনশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল