TRENDING:

Ola Electric Scooter: ২১ জানুয়ারি খুলবে ওলা ইলেকট্রিক স্কুটারের ফাইনাম পেমেন্ট উইন্ডো, কবে মিলবে ডেলিভারি ?

Last Updated:

Ola Electric Scooter: গত বছর অগাস্ট মাসে ওলা তাদের ইলেকট্রিক স্কুটার এস ওয়ান ও এস ওয়ান প্রো লঞ্চ করেছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ওলা ইলেকট্রিক (Ola Electric) সেই সমস্ত গ্রাহকদের জন্য ২১ জানুয়ারি ফাইনাল পেমেন্টের জন্য ব্যবস্থা করবে, যাঁরা ইতিমধ্যেই ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) জন্য ২০ হাজার টাকা দিয়ে দিয়েছে ৷ ওলার চেয়ারম্যান ও গ্রুপের এগজিকিউটিভ আধিকারিক ভাবিশ আগড়ওয়াল শুক্রবার এই বিষয়ে জানিয়েছেন ৷
advertisement

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলাল এই ব্যাঙ্ক, জেনে নিন নতুন রেট....

সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি মাসে এবং ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য স্কুটার পাঠানো হবে ৷ সংস্থা গত মাসে সেই সকলকে ইলেকট্রিক স্কুটার পাঠিয়ে দিয়েছে যাঁরা আগের লটে স্কুটার কিনেছিলেন ৷

আরও পড়ুন: কলকাতা-সহ বিভিন্ন শহরে আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন এখানে.....

advertisement

লোহরি, মকর সংক্রান্তি ও পোঙ্গালের জন্য শুভেচ্ছা জানিয়ে কারখানায় ইলেকট্রিক স্কুটারের একটি ছবি শেয়ার করেছে সংস্থার চেয়ারম্যান  ৷ ট্যুইটে আগড়ওয়াল জানিয়েছেন, ‘বিপুল সংখ্যক স্কুটার অপেক্ষায় রয়েছে৷ ওলা অ্যাপে ফাইনাম পেমেন্ট উইন্ডো ২১ জানুয়ারি, বিকেল ৬টায় সেই সমস্ত গ্রাহকদের জন্য খুলে যাবে যাঁরা ইতিমধ্যেই ২০ হাজার টাকার পেমেন্ট করেছেন ৷ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে স্কুটারের ডেলিভারি দেওয়া হবে ৷’

advertisement

advertisement

আরও পড়ুন: চাকরি ছেড়ে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ১ লক্ষ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

গত বছর অগাস্ট মাসে ওলা তাদের ইলেকট্রিক স্কুটার এস ওয়ান ও এস ওয়ান প্রো লঞ্চ করেছিল ৷ এস ওয়ানের দাম ৯৯,৯৯৯ টাকা এবং এসওয়ান প্রো-এর দাম ১,২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ola Electric Scooter: ২১ জানুয়ারি খুলবে ওলা ইলেকট্রিক স্কুটারের ফাইনাম পেমেন্ট উইন্ডো, কবে মিলবে ডেলিভারি ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল