TRENDING:

Money Making Ideas: শীত শেষ হলেও, গাঁদা ফুলের চাষ থেকেই মোটা টাকা লাভ করছেন জেলার চাষিরা

Last Updated:

Money Making Ideas: শীত শেষের দিকে শেষ হলেও গাঁদা ফুলের চাহিদা কমেনি। তাই এই চাষ করে জেলার বহু কৃষক পাচ্ছেন মোটা লাভ—বিস্তারিত জানতে পড়ুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: শীতের মরশুমে যে ফুলের ব্যবসা জমজমাট হয়, তা নতুন কিছু নয়। তবে এবার দত্তপুকুর থানার অন্তর্গত বহেড়া এলাকায় শীত পরবর্তী গাঁদা ফুলের চাষ হয়ে উঠেছে লাভজনক ব্যবসার অন্যতম মাধ্যম। এলাকার অধিকাংশ মানুষ এতদিন ধান, কপি, উচ্ছে, পটল, আলু সহ বিভিন্ন সবজি চাষের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন গাঁদা ফুলের চাষই অনেকের কাছে হয়ে উঠেছে রুজির নতুন দিশা।
advertisement

স্থানীয় চাষিদের দাবি, মাত্র ৭-৮ কাঠা জমিতে গাঁদা চাষ করতে খরচ হয় আনুমানিক ৪ থেকে ৫ হাজার টাকা। আর সেখান থেকেই লাভ হয় প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। অল্প খরচ, তুলনামূলক কম পরিশ্রম এবং বেশি লাভের আশায় গত কয়েক বছর ধরে বহু চাষি ঝুঁকছেন এই ফুল চাষের দিকে। এমনকি পড়াশোনা শেষ করেও চাকরি না পেয়ে অনেক যুবক-যুবতী গাঁদা চাষকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। কারও পাঁচ কাঠা, কারও বা সাত কাঠা জমিজুড়ে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে গাঁদা ফুলের গাছ।

advertisement

আরও পড়ুন: FD করতে চাইছেন ? কোন ব্যাঙ্কগুলি সবচেয়ে ভাল সুদের হার দিচ্ছে এখানে জেনে নিন

হলুদ, কমলা ও রক্ত গাঁদার রঙে এখন প্রায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বিকেলের মিঠে রোদে সেই রঙিন ফুলের মাঠ যেন এক মনোরম দৃশ্যের সৃষ্টি করছে। সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফটোশুট করতে ভিড় জমাচ্ছেন নেটিজেনরাও। চাষিরা জানান, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়। নিয়মিত সার প্রয়োগ ও পরিচর্যার মাধ্যমে গাছকে সুস্থ রাখতে হয়।

advertisement

আরও পড়ুন: পোস্ট অফিস RD স্কিমে মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে আপনি কত টাকা পাবেন? হিসেব দেখে নিন

যদিও প্রায় সব আবহাওয়াতেই গাঁদা চাষ সম্ভব, তবে কুয়াশার কারণে গাছের কিছুটা ক্ষতি হয়। সেক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ স্প্রে করলে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। এলাকার উৎপাদিত গাঁদা ফুল বারাসাত, হাওড়া সহ বিভিন্ন ফুলের বাজারে বিক্রি হচ্ছে। সেখান থেকে ভালো দাম পেয়ে খুশি চাষিরা।

advertisement

ঠাকুরনগর ও বনগাঁর পাশাপাশি এবার দত্তপুকুরও গাঁদা ফুল চাষ গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে বলেই মত স্থানীয় চাষীদের। সব মিলিয়ে, অন্যান্য ফসলের পাশাপাশি গাঁদা চাষ এখন বহেড়া এলাকার মানুষের কাছে শুধু শখ নয়, বরং লাভজনক ও স্থায়ী আয়ের উৎস হয়ে উঠেছে। সারা বছরই এই ফুলের চাহিদা থাকছে তুঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর-নলা নতুন রেল প্রকল্প নিয়ে বাড়ছে আশা, যা জানাচ্ছেন স্থানীয়রা
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: শীত শেষ হলেও, গাঁদা ফুলের চাষ থেকেই মোটা টাকা লাভ করছেন জেলার চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল