TRENDING:

PM kisan : সময় থাকতেই সেরে নিন এই কাজটি, না হলে মিলবে না আগামী কিস্তির টাকা

Last Updated:

PM Kisan: দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন সুবিধাভোগীরা ৷ তবে এখনও অনেকেই এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ক্রেডিট হয়নি ৷ এর দুটি কারণ রয়েছে ৷ প্রথম, বেশ কিছু কৃষকের নাম আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে যারা এই যোজনার আওতার মধ্যে পড়েন না আর দ্বিতীয় অনেকেই কেওয়াইসি না করায় টাকা আটকে গিয়েছে ৷
advertisement

আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতেও ২২০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড

পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁরা কেওয়াইসি করাবেন ৷ যোজনার সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি করার শেষ তারিখ বাড়িয়ে ৩১ জুলাই ২০২২ করে দেওয়া হয়েছে ৷ বাড়ি থেকেই স্মার্টফোনের মাধ্যমে ই-কেওয়াইসি করাতে পারবেন কৃষকরা ৷ এর পাশাপাশি নিকটবর্তী কমন সার্ভস সেন্টারে গিয়েও কেওয়াইসি করা যেতে পারে ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা পাঠানো হয় ৷

advertisement

আরও পড়ুন: মুদ্রাস্ফীতি সত্ত্বেও সোনায় বিনিয়োগ কি লাভজনক হতে পারে? জেনে নিন বিশদে

দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?

  • প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
  • যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • advertisement

  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
  • ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
  • এর জন্য কোনও শুল্ক দিতে হবে না

আরও পড়ুন: অশোধিত তেলের দামে বিরাট পতন! আপনার শহরে কমল কি পেট্রোল ও ডিজেলের দাম ?

কমন সার্ভিস সেন্টারে করাতে পারেন ই-কেওয়াইসি -

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

কমন সার্ভিস সেন্টারে বায়োমেট্রিকের মাধ্যমে ইকেওয়াইসি করা যেতে পারে ৷ কৃষকদের আধার কার্ড ও রেজিস্টার্ড মোবাইল নম্বর লাগবে ৷ কমন সার্ভিস সেন্টারে ই-কেওয়াইসি করার জন্য ১৭ টাকা লাগবে ৷ এছাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হতে পারে ৷ ফলে সিএসসি থেকে ইকেওয়াইসি করালে ৩৭ টাকা দিতে হবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM kisan : সময় থাকতেই সেরে নিন এই কাজটি, না হলে মিলবে না আগামী কিস্তির টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল