TRENDING:

ফের বাড়ছে সোনা-রুপোর দাম ? দেখে নিন আজকে কত হল

Last Updated:

আন্তর্জাতিক বাজারে অবশ্য সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সপ্তাহের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম ৷ এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বাজার খোলার সময় সোনার দাম ০.০৬ শতাংশ বেড়েছিল ৷ রুপোর দাম বেড়েছে ০.২৩ শতাংশ ৷
advertisement

সোমবার ২৪ ক্যারেট সোনার দাম সকাল ০৯:১০ মিনিটে ৩৪ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫২,৩৬৮ টাকা হয়েছে ৷ বাজার খোলার সময় এদিন সোনার দাম ছিল ৫২,৩১৮ টাকা ৷ রুপোর দাম ১৩৯ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬১,৭১০ টাকা হয়েছে ৷

আরও পড়ুন: শিশুদিবসে এই ৬ খাতে বিনিয়োগ করুন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না!

advertisement

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অবশ্য সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ সোমবার সোনার দাম ০.২৭ শতাংশ কমে প্রতি আউন্সে ১৭৬৫.৬২ ডলার হয়েছে ৷ রুপোর দাম কমে প্রতি আউন্সে ০.৪৪ শতাংশ কমে ২১.০৬ ডলার হয়েছে ৷

আরও পড়ুন: মাস্কের ‘তাণ্ডব’ চলছে, এবার ৪,৪০০ চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করল ট্যুইটার!

advertisement

সরাফা বাজারে দাম বেড়েছে সোনার -

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

দেশের সরাফা বাজারে সোনার সাপ্তাহিক দাম গত সপ্তাহে ঊধ্বমুখী ছিল ৷ ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিজিএ (IBJA) এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৯৫৮ ছিল, শুক্রবার যা বেড়ে ৫২,২৮১ টাকা প্রতি ১০ গ্রাম হয়ে যায় ৷ ৯৯৯ শুদ্ধতার রুপোর দাম ৬০,২৪৫ টাকা থেকে বেড়ে ৬১,৩৫৪ টাকা প্রতি কিলো হয়ে গিয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের বাড়ছে সোনা-রুপোর দাম ? দেখে নিন আজকে কত হল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল