TRENDING:

Business Ideas: মহিলাদের সামনে আয়ের নয়া দিশা! বাড়ি বসে এইসব বানিয়ে বিক্রি করে করতে পারেন উপার্জন, চাহিদা বেশ ভাল

Last Updated:

Business Ideas: মহিলাদের স্বনির্ভর করতে দারুণ ব্যবসার আইডিয়া। অভিনব উদ্যোগ নিয়ে এগিয়ে এল আইআইটি খড়গপুর। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের তালডাঙা অঞ্চলে আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ জঙ্গলমহলের প্রান্তিক গ্রামাঞ্চলে নানা ধরনের সবজি ও ফলের প্রাচুর্য থাকলেও সেগুলির সঠিক ব্যবহার ও বাজারজাতকরণের অভাবে প্রায়ই নষ্ট হয়ে যায়। সেই সমস্যার সমাধান খুঁজতেই এগিয়ে এল আইআইটি খড়গপুর। অনগ্রসর শ্রেণির গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের তালডাঙা এলাকায় নেওয়া হল এক অভিনব প্রশিক্ষণ উদ্যোগ।
advertisement

খড়গপুর আইআইটির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং কেশিয়াড়ি ব্লক কৃষিকান্তি ফার্মার্স প্রডিউসার কোম্পানির যৌথ সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় হাতেকলমে বিভিন্ন ধরনের জ্যাম, জেলি ও স্কোয়াশ তৈরির কৌশল শেখানো হয়। শুধু ফল নয়, স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও মাশরুম দিয়েও কীভাবে আচার ও সংরক্ষিত খাদ্যসামগ্রী তৈরি করা যায়, তার বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও প্যাকেজিংয়ের সহজ উপায়ও শেখান।

advertisement

আরও পড়ুনঃ পুরুলিয়ার স্বাস্থ্যক্ষেত্রে স্বস্তির খবর! দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে ফের চালু হল সিটি স্ক্যান পরিষেবা, মিটল দুর্ভোগ

এই শিবিরের মূল লক্ষ্য ছিল, এলাকার মহিলাদের আয়ের নতুন পথ দেখানো। আম, লেবু, পেঁপে কিংবা বিভিন্ন সবজি থেকে উন্নতমানের খাদ্যপণ্য তৈরি করার পাশাপাশি কীভাবে অতিরিক্ত উৎপাদিত আনাজ শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেটাও শেখানো হয়। ফলে মৌসুমি ফল ও সবজি আর নষ্ট হবে না, বরং তা আয়ের উৎসে পরিণত হবে।

advertisement

এই প্রশিক্ষণে প্রায় কুড়িরও বেশি তফশিলি জাতি ও আদিবাসী মহিলা অংশ নেন। জঙ্গলমহলের প্রত্যন্ত এই গ্রামে এমন উদ্যোগকে ঘিরে দেখা যায় উৎসাহের ছবি। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়, যা ভবিষ্যতে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে সহায়ক হবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৮৫ বছর বয়সেও থামেনি গবেষণা, ইতিহাস খুঁজে চলেছেন পটাশপুরের মন্মথনাথ দাস
আরও দেখুন

উদ্যোক্তাদের মতে, বাড়িতে বসেই এই ধরনের খাদ্যসামগ্রী তৈরি করে স্থানীয় বাজারে বা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিক্রি করলে মহিলারা সহজেই স্বাবলম্বী হতে পারবেন। আইআইটির এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত সহায়তাই নয়, গ্রামের মহিলাদের আত্মবিশ্বাসও জুগিয়েছে। জঙ্গলমহলের মাটিতে এই প্রচেষ্টা নিঃসন্দেহে স্বনির্ভরতার এক নতুন দিগন্ত খুলে দিল।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: মহিলাদের সামনে আয়ের নয়া দিশা! বাড়ি বসে এইসব বানিয়ে বিক্রি করে করতে পারেন উপার্জন, চাহিদা বেশ ভাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল