TRENDING:

Automatic Sweet Making Machine: ঘণ্টায় ১ হাজার, স্বাদেও লাজবাব! মুড়িমুড়কির মতো মিষ্টি তৈরি হচ্ছে পুরুলিয়ায়, নতুন প্রযুক্তিতে ব্যাপক লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা

Last Updated:
Purulia Automatic Sweet Making Machine: পুরুলিয়ার মিষ্টির বাজারে এখন আধুনিক যন্ত্রের দাপট। ব্যবসায়ীরা বেছে নিয়েছেন অটোমেটিক মেশিন, যা ঘণ্টায় ১০০০ মিষ্টি তৈরি করতে সক্ষম। স্বাদে কোনও আপসও নেই।
advertisement
1/9
ঘণ্টায় ১ হাজার, স্বাদেও লাজবাব! মুড়িমুড়কির মতো মিষ্টি তৈরি হচ্ছে পুরুলিয়ায়, নতুন প্রযুক্তিতে ব্যাপক লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা
অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন মিষ্টি তৈরির পদ্ধতিতেও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে পুরো প্রক্রিয়াটি নির্ভর করত শ্রম ও সময়ের উপর, এখন সেখানে মেশিনের ব্যবহারে খুব অল্প সময়ের মধ্যেই স্বাস্থ্যসম্মত ও নিয়ন্ত্রিত উপায়ে তৈরি করা যাচ্ছে নানা ধরনের মিষ্টি। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/9
আধুনিক অটোমেটিক মেশিনের মাধ্যমে মিষ্টি তৈরি হওয়ায় কাজ যেমন দ্রুত হচ্ছে, তেমনি পণ্যের মানও আগের তুলনায় অনেক বেশি স্থির ও উন্নত থাকছে। আর এর ফলে লাভের মুখ দেখছেন সবাই।
advertisement
3/9
বর্তমানে আধুনিক বয়লার মেশিন এবং উন্নত প্রযুক্তির চুলো ব্যবহার করে অল্প সময়ে বিপুল পরিমাণ মিষ্টি তৈরি করা সম্ভব হচ্ছে। এই ধরনের মেশিনে মাত্র এক ঘন্টার মধ্যেই এক হাজারেরও বেশি মিষ্টি তৈরি করা যায়। ফলে বড় অর্ডার বা উৎসবের সময়েও চাহিদা মেটানো এখন অনেক সহজ হয়ে উঠেছে।
advertisement
4/9
পুরুলিয়া জেলার কাশীপুরে অবস্থিত মতিবালা মিষ্টি মহলেও বর্তমানে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিষ্টি তৈরি করা হচ্ছে। এখানকার মিষ্টি তৈরির কারিগর জলধর মণ্ডল জানান, “এই প্রযুক্তির ব্যবহার আমাদের কাজকে অনেকটাই সহজ করে দিয়েছে। আগে যেখানে অনেক সময় ও পরিশ্রম লাগত, এখন সেখানে কম সময়েই বেশি পরিমাণে মিষ্টি তৈরি করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে জ্বালানির খরচও অনেকটাই কমে গেছে।”
advertisement
5/9
অত্যাধুনিক কাঠের চুলোতে সুষম তাপ দেওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। এর ফলে মিষ্টি তৈরির সময় কড়াইয়ের নিচে পোড়ার আশঙ্কা থাকে না এবং একসঙ্গে অনেক বেশি পরিমাণে মিষ্টি তৈরি করা যায়।
advertisement
6/9
দ্রুত ও সঠিক তাপমাত্রায় ছানা তৈরি করার জন্য বড় কড়াই এবং আধুনিক চুলো ব্যবহার করা হচ্ছে, যা মিষ্টির গুণমান ও স্বাদ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
advertisement
7/9
মিষ্টি কিনতে আসা ক্রেতাদের মধ্যেও এই আধুনিক পদ্ধতির মিষ্টি নিয়ে সন্তুষ্টি দেখা যাচ্ছে। ক্রেতা রঞ্জিত মাহাতো ও বাবলু দাস জানান, “এই বয়লার মেশিনে তৈরি মিষ্টি খেতে খুবই নরম ও সুস্বাদু। স্বাদেও আলাদা একটা ভাল লাগা রয়েছে।”
advertisement
8/9
বয়লার মেশিনের মাধ্যমে অটোমেটিক পদ্ধতিতে মিষ্টি তৈরির ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হচ্ছে। এর ফলে প্রতিটি মিষ্টির মান ও স্বাদ একই রকম থাকছে।
advertisement
9/9
আধুনিক প্রযুক্তির ব্যবহারে এখন মিষ্টি তৈরির পুরো প্রক্রিয়াই হয়ে উঠছে আরও দ্রুত, স্বাস্থ্যসম্মত ও নিয়ন্ত্রিত, যা ভবিষ্যতে মিষ্টি শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Automatic Sweet Making Machine: ঘণ্টায় ১ হাজার, স্বাদেও লাজবাব! মুড়িমুড়কির মতো মিষ্টি তৈরি হচ্ছে পুরুলিয়ায়, নতুন প্রযুক্তিতে ব্যাপক লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল