TRENDING:

বাড়িতে 'কত' লিটার পেট্রোল রাখলে আপনার 'জেল' হতে পারে জানেন...? চমকাবেন শুনলেই!

Last Updated:
Petrol: বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম? অনেকেই বড় বড় ড্রামে পেট্রোল ডিজেল নিয়ে জমা করছেন বাড়িতে। এমন বহু ভিডিওও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু জানেন কী আদতে পেট্রোলের ঘাটতি কতটা? আদৌ কতটা পেট্রোল আপনি বাড়িতে রাখতে পারেন আইনত? কতটা পেট্রোল বা ডিজেল রাখলে পড়বেন বিপদে?
advertisement
1/9
বাড়িতে 'কত' লিটার পেট্রোল রাখলে আপনার 'জেল' হতে পারে জানেন...? চমকাবেন শুনলেই!
ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। দেশেও তার আঁচ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এলপিজি গ্যাসের দাম বাড়তেই মানুষের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়েছে এবার কী লাফিয়ে বাড়বে পেট্রোল ডিজেল?
advertisement
2/9
উৎকণ্ঠায় শুরু হয়েছে দিকে দিকে কালোবাজারি। বর্তমান পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের ঘাটতি হবে কিনা এবং একজন সাধারণ মানুষ বাড়িতে কতটা পেট্রোল বা ডিজেল রাখতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। মানুষের মধ্যে পেট্রোল মজুত করা নিয়ে রয়েছে বিভ্রান্তিও!
advertisement
3/9
অনেকেই ড্রামে ড্রামে পেট্রোল ডিজেল নিয়ে জমা করছেন বাড়িতে। এমন ভিডিওও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু জানেন কী আদতে পেট্রোলের ঘাটতি কতটা? আদৌ কতটা পেট্রোল আপনি বাড়িতে রাখতে পারেন আইনত? কতটা পেট্রোল বা ডিজেল রাখলে পড়বেন বিপদে?
advertisement
4/9
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পেট্রোল ও ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। নিয়ম অনুসারে, কেউ তাদের গাড়ির ট্যাঙ্কের ধারণক্ষমতা অনুসারে পেট্রোল কিনতে পারেন। তবে, সেগুলি সংরক্ষণ বা পরিবহনের ক্ষেত্রে কিছু বেশ কঠিন বিধিনিষেধ রয়েছে।
advertisement
5/9
এক্ষেত্রে ২০০২ সালের পেট্রোলিয়াম আইন অনুসারে, একজন ব্যক্তি বাড়িতে মাত্র ৩০ লিটার পেট্রোল বা ডিজেল রাখতে পারেন। এর জন্য পাত্রগুলি অবশ্যই নিরাপদ এবং শক্তিশালী ধাতু বা বিশেষ প্লাস্টিক দিয়ে তৈরি হতে হবে।
advertisement
6/9
যদি কেউ ৩০ লিটারের বেশি পেট্রোল বা ডিজেল রাখতে চান, তাহলে তাদের স্থানীয় পেট্রোলিয়াম কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এর জন্য লাইসেন্স প্রয়োজন এবং নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। লাইসেন্স ছাড়া জ্বালানি মজুদ করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
7/9
১৯৩৪ সালের পেট্রোলিয়াম আইন এবং ২০০২ সালের পেট্রোলিয়াম বিধির অধীনে, প্রথমবার এই নিয়ম লঙ্ঘন করলে এক মাস পর্যন্ত কারাদণ্ড বা ₹১,০০০ জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।
advertisement
8/9
দ্বিতীয়বার এই নিয়ম লঙ্ঘন করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ₹৫,০০০ জরিমানা করা যেতে পারে। একইসঙ্গে আইনে স্পষ্ট করা হয়েছে কালোবাজারে পেট্রোল বিক্রি করলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড পর্যন্ত হতে পারে সেই ব্যক্তির!
advertisement
9/9
সুতরাং ভয় পেয়ে, প্যানিক করে লিটার লিটার পেট্রোল জমানোর আগে জেনে নিন আইন কী বলছে। নইলে অহেতুক পড়তে পারেন চরম বিপদে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতে 'কত' লিটার পেট্রোল রাখলে আপনার 'জেল' হতে পারে জানেন...? চমকাবেন শুনলেই!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল