TRENDING:

Agriculture News: এক যুগ পর আবার উচ্ছের ফলনে ঘাটতি, সমাধানের পথ খুঁজছে কৃষকরা

Last Updated:

Agriculture News: প্রায় এক যুগ পর আবার উচ্ছের ফলনে ঘাটতি দেখা দিয়েছে। উৎপাদন কমে যাওয়ায় উদ্বিগ্ন কৃষকরা। কারণ খুঁজে বের করে দ্রুত সমাধানের পথ বের করার চেষ্টা চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা: এক যুগ পর আবার উচ্ছের ফলনে ঘাটতি। যার ফলে উদ্ভুত সমস্যা সমাধানের পথ খুঁজছে কৃষকরা। ২০১৩ সালের পর আবার ২০২৬ এ একই সমস্যা সৃষ্টি হয়েছে। যদিও উচ্ছের পাইকারি বাজারে ভাল দাম রয়েছে।
advertisement

সমস্যা ঠিক কোথায়, কৃষকদের দাবি এই বছর ঠান্ডার কারণে গাছে একেবারেই ফলন হয়নি। অথচ গত বছরই এই সময়ে গাছে প্রচুর ফলন ছিল। কিন্তু বাজারে একদম দাম ছিল না। এবছর তার উল্টো জিনিস হয়েছে। দাম রয়েছে কিন্তু ফলন কম।

গত বছর এই সময় বাজারে উচ্ছে বিক্রি হয়েছে মাত্র চার টাকা কেজি দরে। এই কারণে গত বছর কৃষকরা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। রাস্তার উপরে উচ্ছে ঢেলে দিয়ে সেই বিক্ষোভ দেখিয়েছিল তারা। তবে এবছর পরিস্থিতি বদলেছে পাইকারি বাজারে উচ্ছের দাম রয়েছে প্রায় ১০০ টাকা কেজি।

advertisement

আরও পড়ুন: বিশ্বব্যাপী সোনার দাম বেড়েছে, কিন্তু ভারতে কেন কমেছে? WGC-এর প্রতিবেদনে উঠে এল একটি গুরুত্বপূর্ণ তথ্য

২০১৩ সালে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই বছর ঠান্ডা বেশি ছিল। সেজন্য ফলন খুব কম হয়। এক দশক পর ফের সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময়ে প্রতি হাটে প্রায় তিন ঝুড়ি করে উচ্ছে নিয়ে যাওয়ার কথা। কিন্তু সেখানে মাত্র এক ঝুড়ি করে উচ্ছে যাচ্ছে।

advertisement

এ নিয়ে বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক ও অধ্যাপক ড: হীরক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাধারণত প্রগতি, বিপাশা-২, পাখি, মেঘনা ও ময়নাবুড়ি প্রজাতির উচ্ছেচাষ হয়।

আরও পড়ুন: সোনা এখন অগ্নিমূল্য ! জেনে নিন এই বাজারেও সস্তায় কীভাবে সোনা কিনবেন ?

এখানে আমন ধান কাটা হয়ে গেলে শীতের শুরুতে উচ্ছের বীজ রোপণ করা হয়। কিন্তু এবছর তাপমাত্রা বেশ কম থাকায় গাছের ফলন খুব কম হয়েছে। কারণ গাছের অঙ্কুরোদগমের সময় তাপমাত্রা লাগে ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড। গাছের দৈহিক বৃদ্ধির জন্য তাপমাত্রা লাগে ২৪ থেকে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। কিন্তু তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গেলে উচ্ছেচাষে প্রচুর ক্ষতি হয়। ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

নবাব মল্লিক

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: এক যুগ পর আবার উচ্ছের ফলনে ঘাটতি, সমাধানের পথ খুঁজছে কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল