TRENDING:

Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার

Last Updated:

১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের উপর ৩৯৯ টাকা করে সারচার্জ নেবে এয়ার ইন্ডিয়া। আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও টিকিটের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

advertisement
নয়াদিল্লি: ইরান যুদ্ধের আঁচ বিমানভাড়ায় ৷ এবার জ্বালানি-শঙ্কার প্রভাব পড়ল ভারতের বিমান পরিষেবাতেও ৷ ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার ৷ এবার থেকে বিমানের ভাড়ায় জ্বালানির সারচার্জ নেবে এয়ার ইন্ডিয়া ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেও জ্বালানির সারচার্জ বসিয়েছে ৷ বৃহস্পতিবার থেকে নতুন বিমান-ভাড়া কার্যকর হচ্ছে ৷ অন্তর্দেশীয় বিমানের টিকিটে ৩৯৯ টাকা সারচার্জ এবং আন্তর্জাতিক বিমান পরিষেবাতেও টিকিটের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে ৷
ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
advertisement

পশ্চিম এশিয়ার বিমানে ১০ ডলার সারচার্জ জারি করা হল ৷ এর ফলে পশ্চিম এশিয়ায় যেতে ভাড়া বাড়বে প্রায় ৯০০ টাকা ৷ দক্ষিণ পূর্ব এশিয়ার বিমানে এর আগে সারচার্জ ছিল ৪০ ডলার ৷ এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমানে সারচার্জ বেড়ে হল ৬০ ডলার ৷ আফ্রিকায় যেতে সারচার্জ বেড়ে এখন ৯০ ডলার ৷

advertisement

আরও পড়ুন– বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড, ১৩ মার্চের মধ্যে প্রকাশ প্রথম ২০ দিনের ফিক্সচার

এয়ার ইন্ডিয়া গ্রুপ জানিয়েছে, বৃহস্পতিবার ১২ মার্চ থেকে বুক করা প্রতিটি ডোমেস্টিক উড়ানের টিকিটে অতিরিক্ত ৩৯৯ টাকা ফুয়েল সারচার্জ দিতে হবে। সার্ক অঞ্চলের দেশগুলিতে সংযোগকারী ফ্লাইটের ক্ষেত্রেও একই সারচার্জ প্রযোজ্য হবে।

advertisement

আরও পড়ুন– ভোররাত থেকেই গ্যাস ভরাতে লম্বা লাইন ! LPG-র দাম বাড়াতে সমস্যায় অটোচালকরা

সংস্থার বক্তব্য, আন্তর্জাতিক তেলের বাজারে সরবরাহ সংক্রান্ত অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জেট ফুয়েলের দাম বেড়েছে। সেই বাড়তি খরচের একটি অংশ পূরণ করতেই এই সারচার্জ চালু করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
মোবাইল নয়, বই হল প্রকৃত বন্ধু! যুব সমাজকে বইমুখী করতে জঙ্গিপুরে বিরাট আয়োজন
আরও দেখুন

এয়ার ইন্ডিয়ার বক্তব্য, এটি ধাপে ধাপে চালু করা একটি ব্যবস্থা। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী এই চার্জ আবার পর্যালোচনা করা হতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল