TRENDING:

Mushroom| New Business Idea|| ন্যূনতম সময়ে ৩ বার ফলন, মাশরুম চাষে ব্যাপক লাভ, সংসারের হাল ধরছেন মহিলারা

Last Updated:

Mushroom Cultivation, New Business Idea: মাশরুম চাষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আশার আলো দেখছেন। এক বছর আগে মাশরুম চাষের প্রশিক্ষণ নেওয়া, তারপর সেই মতোই চাষ শুরু হয়, তাতেই আশার আলো দেখছেন মহিলারা।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মাশরুম চাষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আশার আলো দেখছেন। এক বছর আগে মাশরুম চাষের প্রশিক্ষণ নেওয়া। তারপর প্রশিক্ষণ মতোই চাষ শুরু। সরকারি সহযোগিতায় অল্প পরিমাণ চাষ শুরু হয়। এক বছরে সেই চাষ থেকে লাভও বেশ ভালই হয়েছে। বছর শেষে আরও বেশি করে চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মহিলাদের খামারে তৈরি হওয়া মাশরুম বেশ চাহিদা এলাকায়। তাঁরা জানায়, এক একটি প্যাকেট বল থেকে তিন বার ফসল পাওয়া যায়। তিন বাড়ে মোট দেড় কেজি থেকে দু-কেজি মাশরুম পাওয়া যায়।
advertisement

মাশরুমের উপকারিতা গুণ দেখে চাহিদা বেশ ভাল। সেই সঙ্গে মাশরুমের অগ্রিম চাহিদা রয়েছে। রেডি বল বিক্রিও হচ্ছে। অনেকই প্রশিক্ষণ না নিয়েই বল নিচ্ছেন। সেই বলে নিয়ম মতো জল দেওয়া, অল্প পরিচর্চা করে মাশরুম পাওয়া যাবে বাড়িতে বসে। তার জেরেই অনেকই এই মাশরুম ব্রিজ দেওয়া প্যাকেট বল নিতে আগ্রহ দেখাচ্ছেন। সব মিলিয়ে বাড়ির কাছাকাছি উৎপাদিত মাশরুম তা চাহিদার সঙ্গে কিনছেন মানুষ।

advertisement

আরও পড়ুনঃ গন্ধে প্রাণ যায়, সেই সিদল শুঁটকির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা, হুড়মুড়িয়ে বাড়ছে ব্যাঙ্ক ব্যালেন্স

প্রশিক্ষণ শেষে প্রথম পর্যায়ে ৪০ প্যাকেট বল চাষ করা হয়েছিল। পরবর্তীকালে তা আরও বাড়ানো হয়েছে। মহিলারা জানান, নিখুঁত পদ্ধতি মেনে চাষ করলে লভ্যাংশ বেশি পাওয়া যাবে। যদিও আমরাও চাষের থেকে পাওয়া টাকা পুরোটাই আবার বেশি করে চাষ করার কাজে লাগাচ্ছি। যাতে আরও বেশি লাভের পরিমাণ পাওয়া যায়। মহিলারা সকলেই বেশ মনোযোগী আট জন মিলে ভাগ করে পরিচর্চার কাজ করছেন।

advertisement

View More

নিয়মাবলী: নিয়ম মতো খড় ছোট ছোট করে টুকরো কেটে তা একদিন জলে ভেজানোর পর (বিকাল থেকে পরদিন সকাল দশ'টা)। সে গুলিকে জল ঝড়িয়ে মেলে দেওয়া। তার পর খড়ে চুন ও ব্যবিস্টন পাউডার মেশানো পরে সেগুলি পলি প্যাকেটে ধাপে ধাপে খড় এবং দানা মেশানো। তারপর নিয়মমতো প্যাকেটে ছিদ্র করে অন্ধকার ঘরে ঝুলিয়ে রাখা। তারপর ২১ দিন পর ব্রিজ থেকে মাশরুম ফোটা শুরু। প্রায় এক সপ্তাহে সময় অপেক্ষা পূর্ণাঙ্গ মাশরুম পেতে।

advertisement

আরও পড়ুনঃ সাদা নয়, লাল বক ফুলে মজেছে অশোকনগর, গুণ জানলে অবাক হবেন

এ ভাবে একটি প্যাকেট থেকে তিনবার ফলন পাওয়া যায়। প্রতিদিন ৩-৪ বার জল স্পে করা প্রয়োজন। অন্ধকারাচ্ছন্ন ঘরে মশা, মাছি যাতে কোনওভাবেই প্রবেশ না করে, তার লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি সন্ধ্যার সময় হাওয়া বাতাস খেলার ব্যবস্থা রাখতে হবে। শীতকালে ফলন সবচেয়ে ভাল পাওয়া যায়। গরমকালে তুলনামূলক কম হলেও ফলন হয়। কোনও কারণে কোনও বলে মশা, মাছি বা কোনও পোকামাকড় সংক্রমিত হলে,  সেই প্যাকেট বলকে দ্রুত সরিয়ে ফেলতে হয় সেখান থেকে। কারণ ওই সংক্রমিত বল থেকে অন্য বলে সংক্রমণ ছড়িয়ে ক্ষতি হতে পারে।

advertisement

মাশরুম ঘরে সহজে আলো যাতে না প্রবেশ করে তার জন্য পর্দার ব্যবস্থা। নিয়ম মেনে চাষ করলে লাভের পরিমাণ ভালো মিলতে পারে বলেই জানান পাঁচলা গঙ্গাধরপুরের শনিবার গোষ্ঠীর মাশরুম চাষ করা মহিলারা।

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ফুটবলে বাম্পার টুর্নামেন্ট অভিষেক কাপ! ব্যারেটো-সন্দীপ নন্দীদের ঘিরে চাঁদের হাট
আরও দেখুন

রাকেশ মাইতি

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mushroom| New Business Idea|| ন্যূনতম সময়ে ৩ বার ফলন, মাশরুম চাষে ব্যাপক লাভ, সংসারের হাল ধরছেন মহিলারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল