TRENDING:

Agriculture News: মুর্শিদাবাদে রসুনের বাম্পার ফলন, তবুও দিশেহারা চাষিরা! জানুন এর পিছনে থাকা দুই বড় কারণ

Last Updated:

Agriculture News: ফলন ভাল হলেও মুর্শিদাবাদের রসুন চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ। খরচের তুলনায় মিলছে না সঠিক দাম,সঙ্গে যুক্ত হয়েছে আরও এক সমস্যা। কেন এই দুরাবস্থা? জানুন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: কেমন হল এবছরের শীতকালীন রসুন চাষ। মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী সাগরপাড়া-সহ বেশ কিছু এলাকায় রসুন চাষ করা হয়েছিল। কিন্তু এবছর চাহিদা কম। রসুন চাষে সুদিন আসবে। আর সেই আশা নিয়ে[ চাষিরা চাষ করেছিলেন রসুন। ফাল্গুনের শেষে চৈত্র মাস পড়ে গেলেও সবে মাত্র জমি থেকে উঠতে শুরু করেছে রসুন চাষ। মুর্শিদাবাদ জেলার সাগরপাড়াতে রসুন চাষ প্রতিবছরের মতো এবারের কয়েকশো বিঘা জমিতে রসুনের ফলন হয়েছে। অথচ সেই ফলন নিয়ে মাথায় হাত এখন রসুন চাষিদের কপালে।
advertisement

চাষিদের কথায়, এবছর বিঘা প্রতি ৫০ হাজার টাকা খরচ করা হয়েছিল। কিন্তু রসুনের ফলন যা হয়েছে তাতে ২৮০০-৩০০০ টাকা দরে বিক্রি হচ্ছে রসুন। কার্তিক মাসে রসুনের ফলন রোপণ করা হয়। গঙ্গাজলী রসুন ফাল্গুন বা চৈত্রের প্রথমেই তোলা হয় গঙ্গাজলী রসুন। চাষিদের দাবি, বিঘা প্রতি জমিতে খরচ হয়েছে ৫০-৬০ হাজার টাকা। কিন্তু ফলন দেখেই আশঙ্কা বাড়ছে।

advertisement

আরও পড়ুন: বিনা পুঁজিতে লাভের ব্যবসা! ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি, জঙ্গলের কুড়ানো এই ফুলেই আয়ের মুখ দেখছেন গ্রাম্য বধূরা

রসুন চাষি দিলীপ সরকারের কথায়, এক বিঘা জমি চাষ করে ৩২০০ টাকা মিলছে। যে খরচ করা হয়েছে তাতে অনেক লোকসানের মুখ দেখতে হবে। প্রতি বছর শীতকালীন রসুন চাষ করা হয়েছিল। যদিও কৃষি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মুর্শিদাবাদের সাগরপাড়াতে এবছর রসুন চাষ ভাল ফলন হয়েছে। অন্যান্য বছরের থেকে এবারের ফলন অনেকটাই বেশি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হরপ্পা-মহেঞ্জোদাড়ো থেকে মিশর, হলদিয়ার বাড়িতে লুকিয়ে পৃথিবীর দুষ্পাপ্য সব পুতুলের ভাণ্ডার
আরও দেখুন

উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার সাগরপাড়াতে বেশি রসুন চাষ করা হয়। সাগরপাড়ার মহিষমারি, দেবী নারায়ণ পুর রসুন চাষ উল্লেখযোগ্য। রসুনের চাষ ভাল না হওয়ার জন্য প্রাকৃতিক বিপর্যয় ও রফতানির বাজারকেই দোষারোপ করছেন রসুন চাষিদের একাংশ। যে কারণে চিন্তা বাড়াচ্ছে চাষের খরচ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: মুর্শিদাবাদে রসুনের বাম্পার ফলন, তবুও দিশেহারা চাষিরা! জানুন এর পিছনে থাকা দুই বড় কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল