TRENDING:

Aadhaar-Ration Card Link: বাড়ানো হল রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা

Last Updated:

Aadhaar-Ration Card Link: সম্প্রতি জারি করা বয়ান অনুযায়ী, এবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য ৩০ জুন ২০২২ পর্যন্ত সময় রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Ration Aadhaar Link) করার সময় সীমা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ আগে এই সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত ছিল যা এখন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে ৷ অর্থাৎ আপনি আপনার রেশন কার্ড ও আধার কার্ড ৩০ জুন পর্যন্ত লিঙ্ক করাতে পারবেন ৷ সরকারের তরফে জানানো হয়েছে রেশন কার্ড ও আধার লিঙ্ক হয়ে গেলে এটা সুনিশ্চিত করা সহজ হয়ে যাবে যে দারিদ্র সীমার নীচে থাকা সমস্ত মানুষ তাদের অংশের রেশন পাচ্ছেন ৷
advertisement

আরও পড়ুন: বড় সুখবর, মোদি সরকার বাড়াল e-KYC-র ডেডলাইন, জেনে নিন নয়া ডেট

এর আগেও সরকারের তরফে এই সময় বাড়ানো হয়েছিল ৷ আধার ও রেশন কার্ড লিঙ্ক করার এর আগে ডেডলাইন ৩১ ডিসেম্বর ২০২১ ছিল, এরপর তা বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছিল ৷ এবার আরও বাড়ানো হল সময়সীমা ৷

advertisement

সম্প্রতি জারি করা বয়ান অনুযায়ী, এবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য ৩০ জুন ২০২২ পর্যন্ত হাতে সময় রয়েছে ৷ সরকারের তরফে এক দেশ এক রেশন কার্ড জারি করার পর থেকেই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার উপরে জোর দেওয়া হচ্ছে ৷ রেশন সংক্রান্ত দুর্নীতি ও অনিয়ম রোধ করার উদ্দেশ্যেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷

advertisement

আরও পড়ুন: সহজেই বেছে নেওয়া যাবে সেরা ইক্যুইটি ফান্ড, শুধু মাথায় থাক এই কয়েকটা বিষয়

গোটা দেশে চলবে একটি রেশন কার্ড-

২০১৯-এ সরকার ‘এক দেশ এক রেশন কার্ড’ (One Nation One Ration Card) যোজনা শুরু করেছিল ৷ এই যোজনা অনুযায়ী, একটি রেশন কার্ডই গোটা দেশের জন্য প্রযোজ্য হবে ৷ যে কোনও রাজ্যে তৈরি রেশন কার্ড গোটা দেশে ভ্যালিড হবে৷ এক রাজ্যে তৈরি রেশন কার্ডের মাধ্যমে অন্য রাজ্য থেকে রেশন তুলতে পারবেন কার্ড হোল্ডাররা ৷

advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ? এই ভুলগুলো থেকে সাবধান

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা
আরও দেখুন

গুড রিটার্নের একটি খবর অনুযায়ী, এক দেশ এক রেশন কার্ড যোজনায় দেশের প্রায় ৮০ কোটি মানুষ সুবিধা পেয়ে থাকেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar-Ration Card Link: বাড়ানো হল রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল