TRENDING:

চলতি মাস থেকে ৫টি নিয়মে বড় বদল করা হয়েছে, প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে

Last Updated:

প্রত্যেক মাসের শুরুতেই বেশ কিছু নতুন নিয়ম লাগু করা হয়েছে থাকে বা পুরনো নিয়মে কিছু বদল করা হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ১ ডিসেম্বর থেকে একাধিক নিয়মে (Changes 1 December 2021) বদল করা হয়েছে ৷ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম থেকে (LPG price), হোম লোন অফার (Home loan offer), এসবিআই ক্রেডিট কার্ড অফার, আধার-ইউএএন লিঙ্কিং সামিল রয়েছে ৷ প্রত্যেক মাসের শুরুতেই বেশ কিছু নতুন নিয়ম লাগু করা হয়েছে থাকে বা পুরনো নিয়মে কিছু বদল করা হয় ৷
advertisement

আরও পড়ুন: আপনার কাছে ৫০০ টাকার এই নোট রয়েছে ? তাহলে হয়ে যেতে পারেন বিপুল টাকার মালিক

UAN-আধার লিঙ্কিং-

আপনি চাকুরিজীবী হলে এবং আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর থাকলে ১ ডিসেম্বর ২০২১ থেকে সংস্থাগুলিকে কেবল সেই সমস্ত কর্মীদের ইসিআর ফাইল করার কথা বলা হয়েছে যাঁদের UAN ও আধার লিঙ্কিং ভেরিফাই হয়ে গিয়েছে ৷ ৩০ নভেম্বরের মধ্যে আধার ও ইউএএন লিঙ্কিং না করানো থাকলে ECR ফাইল করতে পারবেন না ৷

advertisement

হোম লোন অফার -

ফেস্টিভ সিজনের সময় অধিকতর ব্যাঙ্ক হোম লোনের আলাদা আলাদা অফার দিয়ে থাকে ৷ এর মধ্যে প্রোসেসিং ফি-তে ছাড়, কম সুদের হার সামিল রয়েছে ৷ বেশিরভাগ ব্যাঙ্কের অফার ৩১ ডিসেম্বর শেষ হয়ে যায় কিন্তু এলআইসি হাউজিং ফাইন্যান্সের অফার ৩০ নভেম্বরের মধ্যে শেষ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: এবার গোল্ড হলমার্কিং সেন্টার খুলে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা.....

advertisement

SBI ক্রেডিট কার্ড-

আপনি স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকলে ১ ডিসেম্বর থেকে ইএমআই শপিংয়ের ক্ষেত্রে দিতে হবে বেশি চার্জ ৷ এসবিআই কার্ড ব্যবহার করলে এখনও পর্যন্ত কেবল সুদ দিতে হবে কিন্তু এখন প্রোসেসিং ফিও দিতে হবে ৷

আরও পড়ুন: আরও ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, শীঘ্রই চেক করে নিন আজকে ১০ গ্রামের দাম

advertisement

গ্যাস সিলিন্ডারের দাম-

প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে৷ ১ ডিসেম্বর বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৷ বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷

লাইফ সার্টিফিকেট

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

পেনশনভোগীদের নভেম্বর ৩০ এর মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় ৷ লাইফ সার্টিফিকেট জমা না দিয়ে থাকলে আটকে যেতে পারে আপনার পেনশন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চলতি মাস থেকে ৫টি নিয়মে বড় বদল করা হয়েছে, প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল