TRENDING:

PM Kisan: ১২ দিন পরই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, লিস্টে আপনার নাম আছে তো ? চেক করে নিন...

Last Updated:

লিস্টে কী ভাবে চেক করেবন নিজের নাম-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কৃষকদের জন্য বড় সুখবর ৷ আর মাত্র ১২ দিন পর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) টাকা শীঘ্রই আসতে চলেছে অ্যাকাউন্টে ৷ ১৫ ডিসেম্বর রেজিস্টার্ড কৃষকদের অ্যাকাউন্টে যোজনার টাকা ক্রেডিট করতে চলেছে মোদি সরকার ৷
advertisement

২০২০ সালে ২৫ ডিসেম্বর কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় পিএম কিষান যোজনার কিস্তির টাকা ৷ এখনও পর্যন্ত সরকার ১১.৩৭ কোটির বেশি কৃষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১.৫৮ লক্ষ কোটি টাকার বেশি ট্রান্সফার করা হয়েছে ৷

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করল IOCL, দেখে নিন আপনার শহরে কত বাড়ল

আপনি টাকা পাবেন কিনা অবশ্যই চেক করে নিন-

advertisement

পিএম কিষান যোজনায় রেজিস্ট্রেশন করিয়ে থাকলে অবশ্যই সুবিধাভোগীদের লিস্টে চেক করে নিন নিজের নাম ৷

লিস্টে কী ভাবে চেক করেবন নিজের নাম-

১. প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in যেতে হবে ৷

২. হোমপেজে Farmers Corner অপশনে ক্লিক করতে হবে ৷

৩. Farmers Corner সেকশনের ভিতর আপনাকে Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে ৷

advertisement

৪. এরপর ড্রপডাউন লিস্টে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷

৫. এরপর আপনাকে Get Report এ ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট সামনে চলে আসবে ৷ এখানে চেক করে নিন আপনার নাম রয়েছে তো ?

আরও পড়ুন: HDFC শেয়ার কিনলে পাওয়া যেতে পারে ভালো রিটার্ন? কী বলছে বিশেষজ্ঞদের পরামর্শ?

advertisement

এই ভাবে চেক করে নিন কিস্তির স্টেটাস-

ওয়েবসাইটে ভিজিট করার পর ডানদিকে ফার্মাস কর্নারে (Farmers Corner) ক্লিক করে ভেনিফিশিয়ারি স্টেটাস অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরই নতুন পেজ খুলে যাবে ৷ এবার আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে কিস্তির পুরো স্টেটাস সম্বন্ধে জানতে পারবেন ৷

আরও পড়ুন: হলমার্ক ছাড়া গয়না বিক্রি করা দণ্ডনীয় অপরাধ, ২৫৬ শহরে জারি হল মোদি সরকারের নতুন আইন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৫০ টাকায় ২৪ ঘণ্টা থাকা, ৫ টাকায় খাবার! রোগীর পরিজনদের জন্য বিরাট উদ্যোগ নিল কোন হাসপাতাল
আরও দেখুন

পিএম কিষান সম্মান নিধি যোজনায় বাড়িতে বসেই রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এর জন্য আপনার জমির কাগজ, আধার কার্ড, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে ৷ পিএম কিষান যোজনার ওয়েবসাইটে pmkisan.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ১২ দিন পরই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, লিস্টে আপনার নাম আছে তো ? চেক করে নিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল