TRENDING:

Birbhum News : প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ! মারাত্মক ঘটনা বীরভূমে

Last Updated:

একাধিক অভিযোগের মধ্যে বীরভূমে এমন এক অভিযোগ সামনে এল যা সত্যিই মারাত্মক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: গরিব দুঃস্থ দরিদ্র প্রতিটি পরিবার যাতে মাথা গোঁজার ঠাঁই পায় তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্প আনা হয়েছে। কিন্তু এই আবাস যোজনা প্রকল্পের টাকা বন্টন নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের অভিযোগ দেখা যায়। এই সকল অভিযোগের মধ্যে বীরভূমে এমন এক অভিযোগ সামনে এল যা সত্যিই মারাত্মক।
advertisement

বীরভূমের নলহাটি দু'নম্বর ব্লকের অন্তর্গত বারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মিনা বিবি অভিযোগ করেছেন, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন এবং সেই অনুযায়ী তিনি সরকারের তরফ থেকে কিস্তিতে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু সেই টাকা তিনি পাচ্ছেন না, পরিবর্তে সেই টাকা আত্মসাৎ করে নিচ্ছেন এলাকার পঞ্চায়েত সদস্যা তহসিনা খাতুনের স্বামী রেজাউল হোসেন ওরফে ডাবলু। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলা নলহাটি দু'নম্বর ব্লকের অন্তর্গত বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করে টাকা ফেরতের দাবি করেছেন।

advertisement

আরও পড়ুনঃ রবিশস্য চাষের জন্য অভিনব পদক্ষেপ কেন্দুয়ায়

তবে প্রশ্ন হল কীভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা টাকা ওই ব্যক্তি আত্মসাৎ করছেন? এবিষয়ে মিনা বিবি জানিয়েছেন, তার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢোকার খবর পেয়েই ডাবলু তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ব্যাংকে নিয়ে যান। বলেন ইট, পাথর, বালি সমস্ত কিছু বাড়ি তৈরি করার জন্য ফেলে দেওয়ার দায়িত্ব তার এবং এই বলে টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিজের হাতে নিয়ে নেন।

advertisement

View More

দ্বিতীয় কিস্তিতে যে ৫০,০০০ টাকা ঢুকেছিল সেই টাকার মধ্যে ৪৯ হাজার টাকা তুলে নেওয়া হয়। অথচ তিনি এই বিষয়ে কিছু জানতেন না, একদিন পাস বই আপডেট করতে গিয়ে জানতে পারেন। এসবের পরিপ্রেক্ষিতেই তিনি বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করে টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নলহাটি দু'নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও বিধান রঞ্জন হাওলাদার জানিয়েছেন, তিনি এইরকম একটি অভিযোগ পেয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করা হবে। যদি তা প্রমাণিত হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ! মারাত্মক ঘটনা বীরভূমে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল