TRENDING:

Winter Solstice 2023: সবথেকে ছোট দিন আজ, সবচেয়ে বড় রাত! বছরের এই বিশেষ ক্ষণে কী করবেন? কী করবেন না? রইল জ্যোতিষ টিপস

Last Updated:

Winter Solstice 2023: আজকের দিনকে বলা হয় মকর সংক্রান্তি৷ উত্তর গোলার্ধে আজ সবথেকে ছোট দিন এবং সবথেকে বড় রাত থাকবে৷ দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত৷ সবথেকে বড় দিনের দৈর্ঘ্য এবং রাত সবথেকে ছোট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এ বছরের Winter Solstice বা মকর সংক্রান্তি পড়েছে আজ, শুক্রবার৷ এর সঙ্গে পৌষমাসের পিঠেপুলি পায়েস খাওয়ার সংক্রান্তির কোনও সম্পর্ক নেই৷ আজকের দিন সূর্যরশ্মি সরাসরি উল্লম্ব ভাবে পড়বে মকরক্রান্তি রেখা (২৩.৫ ডিগ্রি দক্ষিণ)-র উপরে৷ তাই আজকের দিনকে বলা হয় মকর সংক্রান্তি৷ উত্তর গোলার্ধে আজ সবথেকে ছোট দিন এবং সবথেকে বড় রাত থাকবে৷ দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত৷ সবথেকে বড় দিনের দৈর্ঘ্য এবং রাত সবথেকে ছোট৷
উত্তর গোলার্ধে আজ সবথেকে ছোট দিন এবং সবথেকে বড় রাত থাকবে
উত্তর গোলার্ধে আজ সবথেকে ছোট দিন এবং সবথেকে বড় রাত থাকবে
advertisement

প্রতি বছর ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে একদিন হয় উইন্টার সলস্টিস৷ “solstice” শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ solstitium থেকে। লাতিন শব্দ ‘sol’ মানে সূর্য, ‘stice’ মানে স্থির । এই দু’টি শব্দের সমন্বয়ে শব্দটি তৈরি হয়েছে, যার অর্থ “সূর্য স্থির।” এই দিনেই সূর্যের দক্ষিণায়ন গতির শেষ৷ উত্তরায়ন গতি শুরু হয়৷ অর্থাৎ এ বার সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর উত্তর অংশ সূর্যের দিকে আনত হবে৷

advertisement

প্রতি বছর ২১-২৩ জুনের মধ্যে একটি দিন কর্কট সংক্রান্তি হয়৷ অর্থাৎ সূর্যরশ্মি উল্লম্ব ভাবে পড়ে কর্কটক্রান্তি রেখায় (২৩.৫ ডিগ্রি উত্তর)৷ সেদিন উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন এবং সবথেকে ছোট রাত৷ দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত৷ কর্কট সংক্রান্তির পর থেকে শুরু হয় সূর্যের ছয়মাসব্যাপী দক্ষিণ অভিমুখী অভিযাত্রা৷ একেই বলা হয়ে থাকে দক্ষিণায়ন। আবার মকরসংক্রান্তির পর থেকে শুরু সূর্যের ৬ মাস ব্যাপী উত্তরায়ন যাত্রা৷

advertisement

আজ ভারতে সূর্যোদয় সকাল ৭.০৫ মিনিটে। এবং সূর্যাস্ত বিকাল ৫.৪৫ মিনিটে। এ দিন ভারতে দিনের সময়সীমা হল ১০ ঘণ্টা ৪১ মিনিটের। অন্য দিকে রাত কিছুটা বড়। ১৩ ঘণ্টা ১৯ মিনিট রাতের সময়সীমা।

এই বিশেষ দিন ও সময়পর্বের জন্য রইল কিছু জ্যোতিষ টিপস

দক্ষিণায়ন গতি শেষে আজ থেকে শুরু হবে উত্তরায়ন৷ অর্থাৎ উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকবে৷ বাড়বে সূর্যালোকের পরিমাণও৷ তাই সেই সূর্যরশ্মির পজিটিভ দিককে কাজে লাগান৷ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন করুন৷ দূর করুন নোংরা আবর্জনা৷

advertisement

আরও পড়ুন :  শীতে সর্দিকাশি সারতেই চায় না? দিনের শুরুতে গুড়ের সঙ্গে খান রান্নাঘরের এই মশলা! আরাম পাবেনই

শীতে খাবার সংগ্রহ করতে পশুপাখিদের কষ্ট পেতে হয়৷ তাই এই বিশেষ দিনে তাদের জন্য কিছু খাবার বরাদ্দ করতে ভুলবেন না৷ পাখিদের জন্য খাবারের বন্দোবস্ত করুন৷ বাগান সাফসুতরো করুন৷ ঘরের কাছে গাছগুলিকে সাজিয়ে তুলুন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

অন্নবস্ত্র দান করুন দরিদ্রদের৷ শীতকালে পথবাসী মানুষও নিদারুণ কষ্টে থাকেন৷ তাঁদের দিকেও বাড়িয়ে দিন সাহায্যের হাত৷ বাড়ির বাইরে নিরাপদে আগুন জ্বালানোর বন্দোবস্ত করুন৷ যাতে পথচলতি মানুষ ঠান্ডায় একটু আরাম পেতে আগুন পোহাতে পারেন৷

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Winter Solstice 2023: সবথেকে ছোট দিন আজ, সবচেয়ে বড় রাত! বছরের এই বিশেষ ক্ষণে কী করবেন? কী করবেন না? রইল জ্যোতিষ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল