এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
আরও পড়ুন - IPL 2021 Points Table: জমে ক্ষীর IPL-র পয়েন্ট টেবল, KKR ম্যাচের আগে জানুন অঙ্ক
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৮ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল মঙ্গল এবং এই সপ্তমী তিথি থাকবে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১৭ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি।
advertisement
আরও পড়ুন - Inzamam Ul Haq: পাক তারকার হঠাৎ করেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি,তারপর...
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২১ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৮ সেপ্টেম্বর রাত ১১টা ১৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে।
এই ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথির নক্ষত্র হল মৃগশিরা। ২৮ সেপ্টেম্বর, রাত ৮টা ৪৪ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে আর্দ্রা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কন্যা রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে ২৮ সেপ্টেম্বর সকাল ৭টা ১৪ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে মিথুন রাশিতে।
শুভ মুহূর্ত- ২৮ সেপ্টেম্বর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৫৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৪১ মিনিটে। অমৃতযোগ ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সকাল ১০টা ৪৯ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩৭ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৮ সেপ্টেম্বর রাহুকাল শুরু হচ্ছে বিকেল ৩টে ১৫ মিনিটে, শেষ হচ্ছে বিকেল ৪টে ৪৪ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
