চরিত্রের ভাল দিক—
রোমান্টিক, চমৎকার কথা বলতে পারেন। স্বাধীনচেতা, সুপরিকল্পনা করায় পটু, বহুমুখী, শৈল্পিক, নির্ভীক, নেতৃত্ব দানের দক্ষতা থাকে এঁদের মধ্যে। সাধারণত এঁরা স্বপ্রতিভ এবং বুদ্ধিমান হয়ে থাকেন। যে কোনও যৌক্তিক সিদ্ধান্ত সহজে গ্রহণ করতে পারেন, দক্ষতা ও নিয়মানুবর্তিতায় কোনও জুড়ি নেই। বিবাহ এবং কর্মক্ষেত্রে অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকেন এঁরা। যেখানেই যান, মাতিয়ে রাখতে পারেন। সারা জীবনই কিছু না কিছু শেখার আগ্রহ বজায় থাকে। নতুন কিছু করার সাহস থাকে এঁদের।
advertisement
আরও পড়ুন: সোনার গয়নায় বিনিয়োগ! লাভ পাবেন নাকি বড় ভুল হল, জেনে নিন বিস্তারিত
চারিত্রিক দুর্বলতা—
খুব জোরে গাড়ি চালানোর অভ্যাস পরিবর্তন করা দরকার। সহজেই সব বিষয় একঘেয়ে হয়ে যায়। এটা ঠিক নয়। খুব বেশি আত্মকেন্দ্রিকতা ভাল নয়। সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী হওয়া প্রয়োজন। পেশাদার জীবনে একটি গুরুত্বপূর্ণ পথের উপরই লক্ষ্য স্থির করা প্রয়োজন।
অনুকূল পেশা—
অভিনয়, সফটওয়্যার শিল্প, গাড়ি শিল্প, ইভেন্ট ম্যানেজমেন্ট, মেক-আপ শিল্পী, শেয়ার দালালি, বিল্ডার, ক্রীড়াবিদ, প্রতিরক্ষা বা পুলিশ, রাজনীতিবিদ, অটোমোবাইল, গ্ল্যামার, আমদানি ও রফতানি, বিমান পরিষেবা, ভ্রমণ ও নির্মাণ ক্ষেত্র।
আরও পড়ুন: এক দিনেই ডিজিটাল রুপিতে ২৭৫ কোটির লেনদেন! রিজার্ভ ব্যাঙ্কের চমকে দেওয়া পরিকল্পনা
শুভ রং—
সবুজ ও নীল
শুভ দিন—
বুধবার
শুভ সংখ্যা—
৫ ও ৬
কী কী করা প্রয়োজন—
১. জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি বুধবার নিলেই ভাল।
২. পঞ্চমুখী রুদ্রাক্ষ সঙ্গে রাখা যেতে পারে।
৩. ভগবান গণেশের আরাধনা করা দরকার।
৪. ভোরবেলা সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটা ভাল।
৫. প্রতি বুধবার গবাদি পশুকে সবুজ খাদ্য দেওয়া যেতে পারে।
কী কী পরিহার করতে হবে—
১. আমিষ খাদ্য
২. মদ
৩. তামাক
৪. চর্মজ সামগ্রী
