TRENDING:

ধর্ষণে অভিযুক্ত ৬বছরের বালক! যোগী রাজ্যের এই ঘটনায় ফের চাঞ্চল্য

Last Updated:

ধর্ষণের শিকার ৪ বছরের শিশু, অভিযোগ উঠল ৬-১২ বছরের ৪ বালকের বিরুদ্ধে! চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরপ্রদেশের কানপুরে ৷ মহারাজপুর থানা এলাকার এই ঘটনায় স্তম্ভিত অনেকেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানপুর: ধর্ষণের শিকার ৪ বছরের শিশু, অভিযোগ উঠল ৬-১২ বছরের ৪ বালকের বিরুদ্ধে! চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরপ্রদেশের কানপুরে ৷ মহারাজপুর থানা এলাকার এই ঘটনায় স্তম্ভিত অনেকেই ৷ ৪ বছরের মেয়েটি বাড়ির বাইরে খেলছিল ৷ সেই সময়ই ৪টি শিশু এসে তাকে পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ অভিযুক্তদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে ৷ এতেই হতবাক পুলিশ ৷
advertisement

আরও পড়ুনযাত্রীদের জন্য এই বদল আনতে চলেছে ভারতীয় রেল

তবে তাদের ধারণা মোবাইলে পর্নগ্রাফি বা এই ধরণের কোন ভিডিও দেখেই এই কাণ্ড ঘটিয়েছে নাবালকরা ৷ তবে নির্যাতিতাও যেহেতু খুবই ছোট তাই তার বয়ান নিতেও বেশ সমস্যার মুখোমুখি হচ্ছে পুলিশ ৷ গত ৩০ জুন এই ঘটনা ঘটে ৷ শুরুতে আক্রান্তের পরিবারকে ঘটনাটি ধামাচাপা দিতেই বলে প্রতিবেশীরা ৷ তবে পরে শিশুর বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন ৷ আদালতে তোলা হলে অভিযুক্তদের তিন দিনের হোমে নজরবন্দি রাখা নির্দেশ দেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

আরও পড়ুন মৃত বাবা তাঁদের বাঁচাবেন, বিশ্বাস করতেন ভাটিয়া পরিবারের ছোট ছেলে

বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ষণে অভিযুক্ত ৬বছরের বালক! যোগী রাজ্যের এই ঘটনায় ফের চাঞ্চল্য