ভারতের যে গ্রামে সন্ধে হয় না

Published by  Rukmini Mazumder                   16-02-2026

ভারতেই রয়েছে এমন একটি গ্রাম যেখানে সন্ধে হয় না, দুপুরের পরই সোজা রাত, গ্রামের নামটা জানলে চমকে যাবেন

২৪ ঘণ্টার একটা দিন চারভাগে ভাগ করা হয়। সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত। কিন্তু আমাদের ভারতেই এমন একটা গ্রাম রয়েছে, যেখানে কোনও সন্ধ্যা নেই। দুপুরের-বিকেলের পরই সোজা নেমে আসে রাত! গ্রামের নামটা বলতে পারবেন?

তেলেঙ্গনার পেডাপাল্লি গ্রামের কডুরুপুকা গ্রাম! এই গ্রামে সন্ধে হয় না! এখানে সূর্য দেরিতে ওঠে এবং তাড়াতাড়ি অস্ত যায়, কারণ গ্রামটির চারদিকে চারটি টিলা রয়েছে।গ্রামের পূর্ব দিকে অবস্থিত টিলাটির নাম গল্লা গুট্টা, পশ্চিমে রঙ্গনায়াকুলা গুট্টা, দক্ষিণে পামুবান্ডা গুট্টা এবং উত্তরে নম্বুলাদ্রি স্বামী গুট্টা।

চারদিক থেকে এই চারটি টিলা গ্রামটিকে ঘিরে থাকায় সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের উপর প্রভাব পড়ে।

পূর্ব দিকে অবস্থিত গল্লা গুট্টা টিলা সূর্যোদয়ের পথে একপ্রকার দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে। ফলে সূর্যের আলো গ্রামে পৌঁছাতে দেরি হয়। অন্যান্য এলাকার তুলনায় প্রায় ৬০ মিনিট পরে সূর্যের রশ্মি এই গ্রামে এসে পড়ে। আবার বিকেলের দিকে সূর্য যখন রঙ্গনায়াকুলা গুট্টা টিলার আড়ালে ঢুকে যায়, তখনই অন্ধকার গ্রামটিকে গ্রাস করে বিকেল ৪টের মধ্যেই।

কাজেই এই গ্রামে দুপুর-বিকেলের পরই সোজা রাত চলে আসে। সন্ধে বলে আলাদ করে আর কোনও সময় নেই। গ্রামের প্রতিটি বাড়ি ও রাস্তায় বিকেল ৪টে থেকেই আলো জ্বালাতে হয়।

More Stories.

রান্নাঘরের ৪ উপকরণেই ঘাড় চকচক করবে, গায়েব সান-ট্যান

‘লিভার সিরোসিস’-এর আগে শরীর আর কোন ৪ ইঙ্গিত দেয়?

আঙুলের কোন লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়?

সাধারণভাবে একটি ২৪ ঘণ্টার দিন চারটি ভাগে বিভক্ত—সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত। কিন্তু এই গ্রামে দিনের ভাগ মাত্র তিনটি—সকাল, দুপুর ও রাত। আশপাশের গ্রামগুলোর তুলনায় এই গ্রামে দিনের আলো কম সময় থাকে। তাই মানুষ এই গ্রামটিকে ‘মুদু ঝামুলা কোদুরুপাকা’ (অর্থাৎ তিন ভাগের দিনওয়ালা কোদুরুপাকা) নামে ডাকে।

পড়তে ক্লিক করুন