বাড়তি বিদ্যুৎ বিলের চাপ কমাতে গ্রাহকদের সচেতন করতে উদ্যোগ নিল বিদ্যুৎ দফতর। জাতীয় নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মালদহ বিভাগীয় বিদ্যুৎ দফতরের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারকারীদের নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে মালদহ জেলার বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জানানো হয়, কীভাবে সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করলে অপচয় কমবে এবং মাসের শেষে বিদ্যুৎ বিলও তুলনামূলকভাবে কম আসবে।



