ফুচকা প্রেমীদের জন্য সুখবর। এবার ১০০টাকাতে মিলছে আনলিমিটেড ফুচকা। আন লিমিটেড বিরিয়ানি মিলতো সহজেই। তবে এবার যত খুশি ফুচকা খেতে পাবেন। মুর্শিদাবাদ জেলার কান্দিতে এই ফুচকা বিক্রি করছেন বিক্রেতা। বেশ কয়েকবছর আগেও ১০ টাকায় পাওয়া যেত ১০ টা ফুচকা। তবে সেই সুযোগ বা সুবিধা এখন আর পাওয়া যায়না বললেই চলে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কোনও জায়গায় ১০ টাকার বিনিময়ে দেওয়া হয় ৬ টা ফুচকা, আবার কোথায় ৩ টে কিমবা ৪ টে। তবে এবার পরোটা, বিরিয়ানির পর এবার ভাইরাল আনলিমিটেড ফুচকা।



