advertisement

Jhargram News | সাইকেল নিয়ে হাতির সামনে পড়ে যান প্রৌঢ়, শুঁড়ে তুলে আছাড়! ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী

Last Updated: Feb 15, 2026, 11:36 IST

ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু। ঝাড়গ্রামের শালপাতড়ায় হাতির দল। সাইকেল নিয়ে হাতির সামনে পড়ে যান প্রৌঢ়। শুঁড়ে তুলে প্রৌঢ়কে আছাড় মারে হাতি। ঝাড়গ্রাম মেডিক্যালে নিয়ে গেলে মৃত ঘোষণা। এলাকায় হাতির আতঙ্কে গ্রামবাসীরা। এর আগেও দুইদিনে জঙ্গলমহলের দুই জেলায় হাতির হানায় মৃত্যু হয়েছিল দুজনের। শীতের সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে দলছুট দাঁতালের আক্রমণে মৃত্যু হয় এক ব্যক্তির, একইভাবে ঝাড়গ্রামেও সপ্তাহের দ্বিতীয় দিন সাতসকালেই মৃত্যু হয় এক বৃদ্ধ মহিলার। এখানেও প্রশ্ন উঠছে দলছুট দাঁতালকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবে বিক্ষিপ্ত দুটি ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই জেলায়। ফের জেলায় হাতি হানায় মৃত্যুতে একাধিক প্রশ্ন সামনে এসেছে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকা এবং মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার কুলটিকরী এলাকায় মৃত্যু হয় দুজনের।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
Jhargram News | সাইকেল নিয়ে হাতির সামনে পড়ে যান প্রৌঢ়, শুঁড়ে তুলে আছাড়! ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী
advertisement
advertisement