Toto: শহরে বেআইনি টোটোর বাড়বাড়ন্ত নিয়ে যখন নানামুখী বিতর্ক ও উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই শিলিগুড়িতে দুই তরুণের উদ্ভাবনী ভাবনা নজর কেড়েছে সকলের। দেবীডাঙ্গার বাসিন্দা রাজা কুমার ও এমডি মোহাম্মদ ইমরান দুই ভাই মিলে একটি সাধারণ টোটোকে রূপ দিয়েছেন অভিনব দু’তলা মিনি রেস্তোরাঁয়। চলন্ত এই খাবারের দোকানের ছাদেই একসঙ্গে প্রায় আটজন বসে খাওয়ার সুযোগ—যা শহরে একেবারেই নতুন অভিজ্ঞতা।



