Digha: পূর্ব মেদিনীপুর জেলার দিঘা। ভ্রমন প্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা। দিঘা মানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে চুটিয়ে মজা উপভোগ করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দিঘা শুধুমাত্র সমুদ্র পর্যটন কেন্দ্র না। সরকারি উদ্যোগে একের পর এক প্রকল্পের বাস্তবায়নে দিঘা হয়ে উঠেছে অন্যতম টুরিস্ট স্পষ্ট।



