Weather Update: শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বুধবার থেকে বাড়বে বজ্রবিদ্যু-ৎসহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।



