advertisement

হাওড়া শ্যুটআউটে কলকাতা থেকে পাকড়াও ৩! এখনও অধরা হারুন ও রহিদ

Last Updated: Feb 26, 2026, 11:13 IST

হাওড়ায় প্রোমোটার খুনে অবশেষে গ্রেফতার তিন। কলকাতার বউবাজার-জোড়াসাঁকো থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল পিলখানায় প্রোমোটারকে গুলি করে খুন করা হয়। মূল ২ অভিযুক্ত হারুন ও রহিদ এখনও ফেরার। হারুন-রহিদের ৩ শাগরেদকে গ্রেফতার করে পুলিশ। খুনের পর আশ্রয় ও পালাতে সাহায্যেরও অভিযোগ। এরপর জোড়াসাঁকো থেকে ধৃত মহম্মদ বিলাল ওরফে রিঙ্কু। বউবাজার থেকে মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না। বউবাজার থেকেই জালে দিলদার হোসেনও। রাতেই ৩ জনকে গ্রেফতার করে গোলাবাড়ি থানা। জানা যায়, স্থানীয় এক প্রোমোটারকে লক্ষ করে ৬ রাউন্ড গুলি চালানো হয়! গুলিতে ঝাঁঝরা হয়ে যান বছর ২৭-এর মহম্মদ সফিকুল । রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনার ফুটেজ ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
হাওড়া শ্যুটআউটে কলকাতা থেকে পাকড়াও ৩! এখনও অধরা হারুন ও রহিদ
advertisement
advertisement