advertisement

ভবানীপুরে জৈনদের প্রার্থনা স্তম্ভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা, সম্প্রীতির বার্তা

Last Updated: Feb 25, 2026, 21:17 IST

মুখ্যমন্ত্রী বলেন, “জৈন ধর্মের আপনাদের পবিত্র প্রার্থনা স্তম্ভ এখানে আজ উদ্বোধন হল। চার ভাষায় এই মন্ত্র লেখা রয়েছে। জৈন ধর্মের সাথে আমাদের রাজ্যের সম্পর্ক আছে। বর্ধমান জেলার ও পুরুলিয়া জেলায় অনেক মন্দির আছে। আমি পরেশনাথ মন্দিরে অবধি গিয়েছি। আমি গুজরাটি ভাষা, মাড়োয়ারি ভাষা জানি। এর একাধিক শব্দ আমাদের বাংলা শব্দের সাথে সংযুক্ত। যেমন আমরা বলি কেমন আছো? আপনারা গুজরাতিতে বলেন কেম ছো?” সর্ব ধর্মের সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা বাংলায় সব ধর্মের সম্মান করি। স্কুলে ছোট থেকে সব ধর্মের বিষয়ে পড়াশোনা করানো হয়। আজ সন্ত গুরুদ্বার গেট করে দিয়েছি। কাল রাসবিহারী গুরুদ্বারা থেকে পাটনা সাহিব অবধি বাস যাত্রা হয়েছে”।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
ভবানীপুরে জৈনদের প্রার্থনা স্তম্ভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা, সম্প্রীতির বার্তা
advertisement
advertisement