advertisement

West Bengal SIR News: এলাকার ৮০% মতুয়া, সেখানেই বাদ ৩৯৬ নাম! ভোটার তালিকা ঘিরে তুমুল রাজনৈতিক চাপানউতোর

Last Updated: Mar 05, 2026, 14:30 IST

West Bengal SIR News: SIR-এ ১ ওয়ার্ডে ৩৯৬ নাম বাদ! বনগাঁর ১১ নম্বর ওয়ার্ডে ৮০ শতাংশই মতুয়া। ভোটার তালিকায় বাদ ওয়ার্ডের ৩৯৬ জনের নাম। বিচারাধীনের তালিকায় আরও ১৬৬ জনের নাম। সঠিক নথি দেওয়ার পরও নাম বাদের অভিযোগ। মতুয়া নাম বাদে বিজেপিকে দোষারোপ তৃণমূলের। বেছে বেছে মতুয়া নাম বাদের অভিযোগ। তৃণমূলের অভিযোগ খারিজ বিজেপির। এদিন মতুয়া সমাজের অন্যতম প্রধান ব্যক্তিত্ব বড়মা বীণাপাণি দেবীর তিরোধান দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তিনি বড়মার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং মতুয়া সমাজের সামাজিক ও সাংস্কৃতিক অবদানের কথা তুলে ধরেন। তবে,  একইসঙ্গে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নাগরিকত্ব দেওয়ার নামে মতুয়া সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে এবং SIR প্রক্রিয়ার মাধ্যমে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে কোনও চেষ্টার বিরুদ্ধেই তাঁদের লড়াই চলবে। “বাংলার মানুষের গায়ে কোনও আঁচ পড়তে দেব না,”—এই বার্তাও দেন তিনি।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
West Bengal SIR News: এলাকার ৮০% মতুয়া, সেখানেই বাদ ৩৯৬ নাম! ভোটার তালিকা ঘিরে তুমুল রাজনৈতিক চাপানউতোর
advertisement
advertisement