রায় যাই হোক না কেন, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আওয়ামী লিগের সমর্থকদের। কমবেশি ৩৫ থেকে ৪০ শতাংশ এই ভোটই এখন আসল ফ্যাক্টর। বিএনপি এবং জামাত - দু’পক্ষই তাদের কাছে টানার চেষ্টা করছে। একদিকে, বিএনপির বক্তব্য, মুক্তিযুদ্ধের আদর্শ, ইতিহাস একমাত্র তারাই বাঁচিয়ে রাখতে পারবে। শেখ হাসিনা খারাপ হলেও আওয়ামী লিগ ভালো। অন্যদিকে, জামাতের দাবি, হাসিনা দেশছাড়ার পর আওয়ামীর সমর্থকদের উপর যে হামলা হয়েছে, তাতে জামাতের কোনও হাত নেই। উলটে আওয়ামী-সমর্থক নিরাপত্তা দিতে সবদিক থেকে প্রস্তুত তারা। মুজিব-অনুগামীরা যার কথা বিশ্বাস করবেন, সম্ভবত তারাই বাংলাদেশের কুর্সিতে বসবে।



