মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তেল, জ্বালানি গ্যাসের আমদানি-রফতানি ঘিরে সংকট তৈরি হয়েছে ইতিমধ্যেই৷ হরমুজ প্রণালি যেখান দিয়ে মূলত তেল আমদানি করে ভারত, সেই প্রণালিতে তেল সরবরাহ কার্যত রদ করে রেখেছে ইরান৷ এমন পরিস্থিতিতে গত শুক্রবার রাতে এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম৷ আজ থেকে রান্নার গ্যাসের দাম হবে ৯৩৯ টাকা এবং বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৯৯ টাকা।



