West Bengal Budget 2026: গত মাসেই নেমেছিলেন পথে...সেই আশাকর্মীরা কত টাকা পাবেন? বেতন বাড়ানো হল আর কোন কোন কর্মীদের..
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি তারা ১৫০০ টাকা পাবেন৷
advertisement
advertisement
আশাকর্মীরা এতদিন পর্যন্ত পেতেন ৫২৫০ টাকা বেতন৷ তাঁদের বেতন ১০০০ টাকা বাড়ানোর কথা জানাল সরকার৷ অর্থাৎ, এবার তা বেড়ে হবে ৬২৫০ টাকা৷ ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা (ASHA) কর্মীদের মাসিক সম্মানী আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে। একই প্রকৃতির অন্যান্য কর্মীদের ন্যায়, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা লাভ করবেন। এর পাশাপাশি, কোনো আশা কর্মীর কর্মরত অবস্থায় অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও করা হবে।
advertisement
অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও ১০০০টাকা করে বাড়ানো হয়েছে বেতন৷ সিভিক ভলান্টিয়ারদের বেতনও আরও ১০০০ টাকা বাড়ানো হয়েছে৷ ১০০০টাকা বাড়ানো হয়েছে প্যারা টিচারদেরও৷ শিক্ষাবন্ধুদেরও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। আইসিডিএস (ICDS) কর্মীরা প্রাথমিক শিশু পরিচর্যা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সম্মানী আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে। এছাড়াও, কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।
advertisement








