advertisement

Success Story: মর্মান্তিক পথ দুর্ঘটনায় অচল হয়েছিল ভ্যানচালকের শরীর, ৫ টাকার কচুরিতে ফিরল ভাগ্য! দোকান চলে রমরম করে

Last Updated:
Jalpaiguri News: এই দোকানে দীর্ঘ লাইনে দাঁড়াতে বিরক্ত হন না কেউ...কেন জানেন?মূল্যবৃদ্ধির সময়েও এখানকার ৫ টাকার কচুরিতে লেগে থাকে ভালবাসার স্বাদ! কুড়ি বছরের ছোট্ট দোকানে বড় গল্প বলে যায় তিস্তার পাড়ে ছোট্ট শহর ময়নাগুড়ির এই দোকান। 
1/5
এই দোকানে দীর্ঘ লাইনে দাঁড়াতে বিরক্ত হন না কেউ! কেন জানেন?মূল্যবৃদ্ধির সময়েও এখানকার ৫ টাকার কচুরিতে লেগে থাকে ভালবাসার স্বাদ! কুড়ি বছরের ছোট্ট দোকানে বড় গল্প বলে যায় তিস্তার পাড়ে ছোট্ট শহর ময়নাগুড়ির এই দোকান।
এই দোকানে দীর্ঘ লাইনে দাঁড়াতে বিরক্ত হন না কেউ! কেন জানেন? মূল্যবৃদ্ধির সময়েও এখানকার ৫ টাকার কচুরিতে লেগে থাকে ভালবাসার স্বাদ! কুড়ি বছরের ছোট্ট দোকানে বড় গল্প বলে যায় তিস্তার পাড়ে ছোট্ট শহর ময়নাগুড়ির এই দোকান।
advertisement
2/5
শহরের ব্যস্ততার মধ্যেই দুর্গাবাড়ি এলাকায় এক কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দোকান আজ বহু মানুষের ভরসার ঠিকানা। রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও এখানে কেউ বিরক্ত হন না। কারণ, এই দোকানের স্বাদ একবার মুখে লাগলে বারবার ফিরে আসতেই হয়। ছোলার ডালের কচুরি—মুচমুচে, গরম আর সুগন্ধে ভরপুর। সঙ্গে থাকে রকমারি সবজি দিয়ে তৈরি তরকারি, কখনও আলুর, কখনও মিশ্র সবজির। মাত্র পাঁচ টাকায় মিলছে ফুলকো ছোলার ডালের কিংবা কড়াইশুঁটির কচুরি—যা এখনকার দিনে প্রায় কল্পনার মতো। একের পর এক ঝাঁক নামতেই শেষ হয়ে যাচ্ছে কচুরির থালা। এখানকার ডালপুরির দেখা পাওয়াই ভাগ্যের ব্যপার।

3/5
একসময় এক মর্মান্তিক পথ দুর্ঘটনার দরুন কোমর থেকে অসার হয়ে যায় পেশায় ভ্যান চালক সুবল রায়। ঘরে দুই ছেলে এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে তবে এই ডালপুরির দোকান তার অন্ধকার জীবন ঘুচিয়েছে।
একসময় এক মর্মান্তিক পথ দুর্ঘটনার দরুণ কোমর থেকে অসার হয়ে যায় পেশায় ভ্যান চালক সুবল রায়। ঘরে দুই ছেলে এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে তবে এই ডালপুরির দোকান তার অন্ধকার জীবন ঘুচিয়েছে।
advertisement
4/5
এই দোকানের বিশেষত্ব শুধু দামের মধ্যে নয়, বরং স্বাদ আর আন্তরিকতায়। ছোট্ট একটি আমগাছের নিচে প্রায় কুড়ি বছর ধরে বাবা–ছেলে মিলে চালিয়ে যাচ্ছেন এই দোকান। অভিজ্ঞ হাতের ছোঁয়ায় তৈরি কড়াইশুঁটি আর ছোলার ডালের কচুরি তবে স্বাদে একটু আলাদা, একটু আপন। সাধারণ মানুষের রোজকার খাওয়ার স্বাদটাই এখানে সবচেয়ে বড় আকর্ষণ।

5/5
জলপাইগুড়ি শহরের দুর্গা মোড়ের পাশে, ব্যস্ততম রাস্তার ধারেই সকাল ও বিকেল—দু’বেলাতেই জমে ওঠে ভিড়। অফিসযাত্রী থেকে শুরু করে ছাত্র, দোকানদার কিংবা পথচলতি মানুষ—সবাই একসঙ্গে দাঁড়িয়ে অপেক্ষা করেন সেই পরিচিত স্বাদের জন্য। দাম বাড়ার বাজারে যেখানে সাধারণ মানুষের পাতে টান পড়ছে, সেখানে ময়নাগুড়ির এই ছোট্ট দোকান আজও মনে করিয়ে দেয়—ভাল খাবার মানেই দামী নয়। স্বাদ, সততা আর পরিশ্রম থাকলেই মানুষের ভালবাসা পাওয়া যায়।