advertisement

Suri Sadar Hospital New Rules: সিউড়ি সদর হাসপাতালে মোবাইল ব্যবহারে জারি নতুন নিয়ম! না মানলে বিপদ, জানিয়ে দিল কর্তৃপক্ষ

Last Updated:
Suri Sadar Hospital New Rules: হাসপাতালের অন্দরে যত্রতত্র মোবাইল ব্যবহার রুখতে এবার কঠোর সিউড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি শিশু ওয়ার্ডে ঘটে যাওয়া মোবাইল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে স্পষ্ট জানানো হয়েছে, নতুন এই নিয়ম না মানলে নিজেদেরই বিপদ।
1/5
গত মঙ্গলবার সিউড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে এক অভিভাবকের মোবাইল ফোনের হঠাৎ বিস্ফোরণ হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। ফোনটি চার্জে থাকা অবস্থায় বা চার্জ দেওয়ার পর বিছানায় রাখা ছিল, সেখান থেকেই ধোঁয়া বেরোতে শুরু করে। শিশু ও মায়েরা উপস্থিত থাকায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হুড়োহুড়ি পড়ে যায়। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)

2/5
হাসপাতালের সুপার প্রকাশচন্দ্র বাগ এই ঘটনাটিকে অত্যন্ত অনভিপ্রেত বলে বর্ণনা করেছেন। কর্তৃপক্ষের মতে, ওয়ার্ডের ভিতরে মোবাইল চার্জ দেওয়া বা যত্রতত্র ফোন রাখা যে কতটা বিপজ্জনক হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। তবে রোগীদের স্বার্থে হাসপাতালের মূল গেট কেন বন্ধ রাখা হয়, সেই বিষয়েও তিনি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।

3/5
নিরাপত্তার খাতিরে হাসপাতাল কর্তৃপক্ষ কয়েকটি বিশেষ নিয়ম কার্যকর করতে চলেছেন। সেগুলি হল, ওয়ার্ডের ভিতরে মোবাইল ফোন চার্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। বিশেষ করে যেখানে নেবুলাইজার বা অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম চলে, সেই সব চার্জিং পয়েন্টে ফোন লাগানো যাবে না। ওয়ার্ডে ঢোকার সময় মোবাইল ফোন না আনার জন্য পরিজনদের প্রতি আবেদন জানানো হচ্ছে।

4/5
পুরনো বিল্ডিংয়ের রোগীদের পরিজনদের যাতে অসুবিধা না হয়, সেজন্য হাসপাতাল চত্বরেই বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। রান্নাঘরের সামনে একটি বিশেষ শেড বা বসার জায়গা তৈরি করা হচ্ছে, যেখানে একাধিক চার্জিং পয়েন্ট থাকবে। হাসপাতালের নতুন বিল্ডিংয়ে এই সুবিধা আগে থেকেই থাকলেও, পুরনো ব্লকের জন্য এটি দ্রুত কার্যকর করা হচ্ছে।

5/5
হাসপাতালের সুপার প্রকাশচন্দ্র বাগ জানিয়েছেন যে, প্রত্যেকের মোবাইল চেক করে ওয়ার্ডে ঢোকানো অসম্ভব কাজ। তাই হাসপাতাল কর্তৃপক্ষ আদেশ দেওয়ার বদলে মানুষের সচেতনতা বাড়ানোর ওপর বেশি জোর দিচ্ছে। ওয়ার্ডের ইনচার্জ এবং নার্সদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে চার্জ না দেন। পাশাপাশি, প্রচারের জন্য নিয়মিত মাইকিং করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)