advertisement

Bird Rescue: মৃত্যুর মুখ থেকে ফিরল বিরল গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্ক, সুস্থ করতে ঝাঁপিয়ে পড়লেন বনকর্মীরা

Last Updated:
Siliguri Bird Rescue: বিরল ও সংরক্ষিত পাখির দেখা পাওয়া গেল হঠাৎ। অসুস্থ অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়েছে ঘোষপুকুর রেঞ্জ অফিস চত্বরে। দুর্বল অবস্থায় পড়ে ছিল একটি গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্ক। বনকর্মীদের তৎপরতায় পাখিটি সুস্থ হয়েছে।
1/5
ঘোষপুকুর রেঞ্জ অফিস চত্বরে হঠাৎই দেখা মেলে এক বিরল প্রজাতির পাখির। বয়সের ভারে শারীরিকভাবে দুর্বল অবস্থায় পড়ে ছিল একটি গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্ক। বড় আকারের এই বিরল পাখিটিকে দেখে দ্রুত তৎপর হন বনকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের দল নিরাপদে পাখিটিকে উদ্ধার করে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)

2/5
উদ্ধারের পরই পাখিটিকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। বন দফতরের উদ্যোগে পশুচিকিৎসকের তত্ত্বাবধানে তার শারীরিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শুরু হয়। দুর্বলতা কাটিয়ে তুলতে প্রয়োজনীয় ওষুধ ও পরিচর্যার ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সে।

3/5
চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থতার লক্ষণ দেখা যায় পাখিটির মধ্যে। ভেটেরিনারি চিকিৎসক সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করে পাখিটিকে পুনরায় প্রকৃতিতে ছেড়ে দেওয়ার অনুমতি দেন। এরপর বন দফতরের তত্ত্বাবধানে তাকে নিরাপদে স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হয়।

4/5
গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্ক একটি বিরল ও সংরক্ষিত প্রজাতির পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই পাখির নিরাপদ উদ্ধার ও পুনর্বাসনকে পরিবেশপ্রেমীরা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

5/5
এই সফল উদ্ধার অভিযানে বিশেষ ভূমিকা নেন সম্ব্রত সাধু। তাঁর তৎপরতা ও কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের সম্মিলিত প্রচেষ্টায় এক মূল্যবান প্রাণ আবার ফিরে পেল নিজের আকাশ। বন দফতরের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)