Shantiniketan: শান্তিনিকেতনে বেড়াতে যাচ্ছেন? সাবধান! বিশ্বভারতী হেরিটেজ ওয়াকে চলছে কালোবাজারি! ভুলেও ফাঁদে পা দেবেন না
- Reported by:Souvik Roy
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Shantiniketan Heritage Walk: বিশ্বভারতীতে হেরিটেজ ওয়াক এর নামে দেদার চলছে কালোবাজারি! কী বলছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ?
বীরভূম,সৌভিক রায়: মাস কয়েক আগে বোলপুর শান্তিনিকেতনের শুরু হয়েছে হেরিটেজ ওয়াক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পরে এ বার ‘হেরিটেজ ওয়াক’ চালু করছে বিশ্বভারতী। তবে সেই ওয়াক এ চলছে কালোবাজারি! ৩০০ টাকার টিকিট মিলছে ১৫০০ থেকে ২০০০ টাকায়। এই নিয়ে সরাসরি দেশের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য এর কাছে এবং রাজ্যপালকে ইমেলে করে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হস্তক্ষেপ চাইল বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় এর কর্মীদের একাংশ।
advertisement
ইমেল মারফতে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিবেশ অত্যন্ত অবমাননাকর হয়ে উঠেছে। প্রসঙ্গত দিন কয়েক আগে ১০ ফেব্রুয়ারি একটি ভাইরাল স্টিং অপারেশনের প্রসঙ্গও উত্থাপন করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে, রবীন্দ্র ভবন পরিচালিত 'হেরিটেজ ওয়াক'-এর টিকিট কালোবাজারির সঙ্গে নৃতত্ত্ব বিভাগের এক সহকারী অধ্যাপক যুক্ত রয়েছেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
হেরিটেজ ওয়াক করার জন্য আধার কার্ড যাচাই করে ৩০০ টাকার বিনিময়ে টিকিট দেওয়ার নিয়ম রয়েছে। তবে সেই ৩০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে কখনও ১৫০০ আবার কখনও ২০০০ টাকায়। কর্মীরা জানাচ্ছেন এই ধরনের কালোবাজারি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাকে সামনে নিয়ে আসছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন "দেশের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্যকে যদি মাল্টি টাক্সিং স্টাফেরা এমন ধরনের অভিযোগ করে থাকে তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয়, তাছাড়াও কবিগুরুর শান্তিনিকেতনে ৩০০ টাকার টিকিট এত বেশি টাকায় কালোবাজারি হচ্ছে সেটাও নিন্দনীয় ঘটনা।"ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement








