advertisement

Purulia-Digha Bus Service: পুরুলিয়া থেকে দিঘা যাওয়ার পরিকল্পনা? জেনে নিন সরাসরি নাইট বাসের সময় ও বিশেষ তথ্য

Last Updated:
Purulia-Digha Bus Service: পুরুলিয়া থেকে দিঘা যাওয়ার যোগাযোগ ব্যবস্থা নিয়ে চিন্তিত? জেলার একমাত্র বেসরকারি নাইট বাস সার্ভিস এবং আগামী দিনে বাসের সংখ্যা বাড়ার সম্ভাবনা নিয়ে পড়ুন বিস্তারিত
1/5
বাঙালির বেড়ানোর তালিকায় বরাবরই হিট লিস্টে থাকে দিঘা, পুরি, দার্জিলিং। এই তিন জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ইমোশন। জঙ্গলমহলের মানুষজনের কাছেও পছন্দের ডেস্টিনেশন দিঘা। কিন্তু পুরুলিয়া থেকে দিঘা যাওয়ার জন্য রয়েছে একটি মাত্র বেসরকারি বাস। তার উপরেই ভরসা করতে হয় জেলার মানুষদের। (তথ্য-শর্মিষ্ঠা ব্যানার্জি)

2/5
এই বাস পরিষেবাও আবার রোজ থাকে না। একদিন ছাড়া, ছাড়া চলে এই বাস। তাই বাঙালির পছন্দের দিঘা বেড়াতে গেলে বেশ খানিকটা বেগ পেতে হয় পুরুলিয়াবাসীদের। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যে সাড়ে ছটায় বাসটি ছাড়ে দিঘা পৌঁছায় ভোর সাড়ে চারটে। এই নাইট সার্ভিস বাসের বিরাট চাহিদা রয়েছে।

3/5
এ বিষয়ে বাস কর্তৃপক্ষের এক সদস্য শরীফউদ্দিন আহমেদ বলেন, বিগত দেড় বছর ধরে তাদের দিঘা নাইট বাস সার্ভিস চলছে। মানুষের যথেষ্ট ভাল সাড়া রয়েছে। শুধুমাত্র তাদেরই নাইট বাস পরিষেবা রয়েছে দিঘা যাওয়ার জন্য। আগামী দিনে মানুষের সুবিধার্থে আরও একটি বাস বাড়ানোর পরিকল্পনা নিচ্ছেন তারা। ‌

4/5
এ বিষয়ে বাস যাত্রী বাপি মাহাতো ও পুজা দোলুই বলেন, দিঘা যাওয়ার জন্য আদর্শ এই বাস। বাসের পরিষেবাও যথেষ্ট ভাল। ‌ এই রুটে আরও বাসের সংখ্যা বাড়লে তাদের খুব সুবিধা হয়। 

5/5
বাঙালির পর্যটনে অন্যতম দিঘা। কিন্তু পুরুলিয়া থেকে দিঘা যাওয়ার জন্য যোগাযোগ মাধ্যম খুব একটা উন্নত হয়নি এখনও পর্যন্ত। তাই বেসরকারি বাসের উপরই ভরসা করতে হয় জেলার মানুষদের। ‌ আগামী দিনে এই রুটে বাসের সংখ্যা বাড়লে উপকৃত হবেন যাত্রীরা। ‌(তথ্য-শর্মিষ্ঠা ব্যানার্জি)