advertisement

Maha Shivratri 2026: উত্তরবঙ্গের সেরা আকর্ষণ! আলিপুরদুয়ারে ৩২ ফুটের মহাদেব, থাকবে ১৫ দিন, ঘুরতে গেলে ঢুঁ মারতে ভুলবেন না

Last Updated:
Maha Shivratri 2026: মহা শিবরাত্রিকে কেন্দ্র করে সেজে উঠেছে আলিপুরদুয়ার। এ বছরের বিশেষ আকর্ষণ ৩২ ফুটের একটি বিশাল শিব মূর্তি। আলিপুরদুয়ার শহরের প্রভাত সংঘের মাঠে এই বিরাট আয়োজন করা হয়েছে, যা দেখার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামছে।
1/5
আপনি কী আগামী ১৫ দিনের মধ্যে আলিপুরদুয়ার বেড়াতে আসছেন। তাহলে আলিপুরদুয়ার শহরে বড় আকর্ষণ রয়েছে আপনাদের জন্য। ৩২ ফুটের শিব মূর্তি পূজিত হচ্ছে শহরে। (ছবি ও তথ্য: অনন্যা দে)

2/5
আলিপুরদুয়ার শহরের প্রভাত সংঘের মাঠে এই শিবমূর্তিটি রয়েছে। বিশাল বড় শিব মূর্তি দেখতে ইতিমধ্যেই জমছে ভিড়। রয়েছে সেলফি জোন। শিব মূর্তির ছবি তোলার পাশাপাশি নিজেদের সেলফি নিতে পারবেন আপনারা।

3/5
শিব চতুর্দশী উপলক্ষে ৩২ ফুটের শিব মূর্তি উন্মোচন করা হয়েছে। তবে এর পুজো টানা ১৫ দিন হবে বলে জানা যায়।আলিপুরদুয়ারের শিবতীর্থ মানেই জয়ন্তী মহাকাল। তবে শহরে এসে দেখতে হবে এই মূর্তি। আর দূরে নয় এবারে হাতের কাছেই মিলবে শিবদর্শন।

4/5
জানা গিয়েছে, মোট ২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই শিব মূর্তি। আলিপুরদুয়ার শহরের দুই নং ওয়ার্ডের প্রভাত সংঘের মাঠে এই মূর্তি তৈরি করা হয়েছে। পাশাপাশি থাকছে আলোকসজ্জা এবং ভাণ্ডারার আয়োজন।

5/5
পুজো উদ্যোক্তাদের পক্ষে স্বরূপ দে জানান,
পুজো উদ্যোক্তাদের পক্ষে স্বরূপ দে জানান, "পর্যটকদের কাছে এটি একটি বাড়তি আকর্ষণ। পাশাপাশি তাদের খালি মুখে যেতে হবে না। আলিপুরদুয়ারে এত বড় শিবমূর্তি কখনও দেখা যায়নি।" (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
advertisement
advertisement