advertisement

Lakshmir Bhandar Scheme 2026: লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী প্রকল্পে বড় আপডেট...! শুরু বাড়ির সামনেই ক্যাম্প! জেনে নিন কোথায়, কখন, কীভাবে করবেন আবেদন?

Last Updated:
Lakshmir Bhandar Scheme 2026: সরকারি ঘোষণা অনুযায়ী, এই ক্যাম্পগুলি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে একটি বিষয় লক্ষণীয় যে, ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হওয়ায় ব্যবহারিক ক্ষেত্রে ১৬ই ফেব্রুয়ারি থেকে পুরোদমে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু। সরকারি ছুটির দিন বাদে বাকি দিনগুলিতে এই পরিষেবা সচল থাকবে। কী কী নথি লাগবে? আপনার এলাকা অনুযায়ী কোথায় গেলে চট করে করে ফেলা যায় সব সহজে? এই বিষয়ে সব জেনে নিতে দেখে নিন এই বিস্তারিত প্রতিবেদনটি।
1/11
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়া এখন আরও সহজ হয়েছে। সামান্য কিছু নথি থাকলেই আপনিও আবেদন করতে পারেন এই প্রকল্পে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে মাসে সাধারণ প্রাপকদের জন্য ১৫০০ টাকা এবং তফসিলি তালিকাভুক্তরা পাবেন ১৭০০ টাকা।

2/11
কিন্তু কী ভাবে করবেন আবেদন? সাধারণ মানুষের সুবিধার্থে এবং সরকারি প্রকল্পগুলিকে আরও সহজলভ্য করতে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত বিশেষ রেজিস্ট্রেশন পর্ব ও শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেই করা হবে লক্ষ্মীর ভাণ্ডার ও যুব সাথী ও একইসঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্ট্রেশনের কাজ।

3/11
কী কী নথি লাগবে? আপনার এলাকা অনুযায়ী কোথায় গেলে চট করে করে ফেলা যায় সব সহজে? এই বিষয়ে সব জেনে নিতে দেখে নিন এই বিস্তারিত প্রতিবেদনটি।

4/11
রেজিস্ট্রেশন ও ক্যাম্পের সময়সূচী:সরকারি ঘোষণা অনুযায়ী, এই ক্যাম্পগুলি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে একটি বিষয় লক্ষণীয় যে, ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হওয়ায় ব্যবহারিক ক্ষেত্রে ১৬ই ফেব্রুয়ারি থেকে পুরোদমে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু। সরকারি ছুটির দিন বাদে বাকি দিনগুলিতে এই পরিষেবা সচল থাকবে।

5/11
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প: রাজ্যের মহিলা উপভোক্তাদের জন্য খুশির খবর হল, এই প্রকল্পের অধীনে মাসিক আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শ্রেণির মহিলাদের জন্য মাসিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি/উপজাতিভুক্ত মহিলাদের জন্য ১,২০০ টাকা থেকে বাড়িয়ে ১,৭০০ টাকা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২.৪২ কোটি মহিলা এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন।

6/11
লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে কী যোগ্যতা থাকা জরুরি?রাজ্যে বাসস্থান হওয়া জরুরি – আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। লিঙ্গ – শুধুমাত্র মহিলা আবেদনকারীরা এই স্কিমের জন্য যোগ্য। বয়সসীমা – আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

7/11
যোগ্যতা: সরকারি চাকরি – আবেদনকারীর কেন্দ্রীয় বা রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারী উদ্যোগ, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, পৌর কর্পোরেশন/পৌরসভা, স্থানীয় সংস্থা এবং সরকারী সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী চাকরিতে থাকলে চলবে না বা সরকারী পেনশনের অধিকারী হলে চলবে না।

8/11
লক্ষ্মীর ভাণ্ডারে কী কী ডক্যুমেন্ট লাগবে?আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা:১) স্বাস্থ্যসাথী কার্ড: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা স্বাস্থ্যসাথী কার্ড। (অপশনাল) ২) আধার কার্ড: আবেদনকারীর আধার কার্ড। ৩) SC/ST শংসাপত্র: জাতি শংসাপত্র (যদি প্রয়োজন হয়)।

9/11
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ: অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, IFSC কোড এবং MICR কোড সহ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের জেরক্স। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যক্তিগত হতে হবে।৫) রঙিন পাসপোর্ট সাইজ ছবি: আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি। মনে রাখবেন, আরও অন্যান্য নথিও লাগতে পারে।

10/11
কী ভাবে জানবেন আপনার ক্যাম্পের অবস্থান?প্রযুক্তির সাহায্যে বাড়িতে বসেই আপনার বিধানসভা বা ব্লকের ক্যাম্পের অবস্থান জানা সম্ভব। এর জন্য সরকারি পোর্টাল apas.wb.gov.in-এ গিয়ে 'Find Your Camp' অপশনে ক্লিক করতে হবে।

11/11
এরপর জেলা ও ব্লকের নাম নির্বাচন করলে নির্দিষ্ট স্থানের নাম স্ক্রিনে ভেসে উঠবে। উদাহরণস্বরূপ, পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের ক্যাম্পটি বসবে মাধবডির কৃষক বাজারের সামনে। যদি পোর্টালে 'Camp scheduling is under process' লেখা আসে, তবে বুঝবেন এই প্রকল্পে আপনি আবেদন জানাতে পারেন এই মুহূর্তে।