advertisement

LPG Crisis: বাড়িতে নেই রান্নার গ্যাস, তীব্র সঙ্কটে গুদামে হানা দিতেই ৫০০-র বেশি সিলিন্ডার উদ্ধার

Last Updated:
LPG Crisis: গুদাম থেকে মোট ৫১৮টি খালি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৪৫৭টি প্রায় ৫ কেজি ওজনের গ্যাস রয়েছে বাণিজ্যিক ব্যবহারের এবং ৬১টি প্রায় ১০ কেজি ওজনের গৃহস্থালির কাজে ব্যবহারের ইন্ডেন সিলিন্ডার রয়েছে।
1/5
গ্যাস সঙ্কটের সুযোগে এই কাজ! শয়ে শয়ে গ্যাস এখানে! তা হলে কি সর্ষের মধ্যেই ভূত! রান্নার জ্বালানির সঙ্কটের মাঝে পড়ে খাদ্যরসিক বাঙালি ভুলেছে রসিয়ে খাওয়া। কিন্তু এদিকে এই সঙ্কটেই কালোবাজারির অভিযোগ উঠছে।

2/5
জলপাইগুড়িতে অভিযানে বাজেয়াপ্ত ৫১৮ সিলিন্ডার।জলপাইগুড়িতে গ্যাস সঙ্কটের আবহে এমন কালোবাজারির অভিযোগ ঘিরে চাঞ্চল্য শহরে। রাতে মহকুমা প্রশাসনের হঠাৎ অভিযানে বড়সড় সাফল্য।
জলপাইগুড়িতে অভিযানে বাজেয়াপ্ত ৫১৮ সিলিন্ডার।জলপাইগুড়িতে গ্যাস সঙ্কটের আবহে এমন কালোবাজারির অভিযোগ ঘিরে চাঞ্চল্য শহরে। রাতে মহকুমা প্রশাসনের হঠাৎ অভিযানে বড়সড় সাফল্য।
advertisement
3/5
ইন্দিরা কলোনির ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত JDCCCS লিমিটেডের একটি গ্যাস গুদামে পুলিশকে সঙ্গে নিয়ে হঠাৎ তল্লাশি চালান এসডিও ও প্রশাসনের আধিকারিকরা। অভিযানে গিয়ে মজুতের হিসাবের সঙ্গে উল্লেখযোগ্য অসঙ্গতি ধরা পড়ে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

4/5
গুদাম থেকে মোট ৫১৮টি খালি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৪৫৭টি প্রায় ৫ কেজি ওজনের গ্যাস রয়েছে বাণিজ্যিক ব্যবহারের এবং ৬১টি প্রায় ১০ কেজি ওজনের গৃহস্থালির কাজে ব্যবহারের ইন্ডেন সিলিন্ডার রয়েছে।

5/5
প্রশাসনের প্রাথমিক অনুমান, এই বিপুল সংখ্যক সিলিন্ডার সন্দেহজনকভাবে মজুত রাখা হয়েছিল, যা কালোবাজারির ইঙ্গিত দিতে পারে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি, পুরো ঘটনাকে ঘিরে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের।অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় গ্যাসের জোগান অনিয়মিত ছিল। অনেকেই নির্ধারিত সময়ে সিলিন্ডার না পাওয়ায় সমস্যায় পড়ছিলেন। সেই পরিস্থিতির মধ্যেই এই বিপুল মজুত সামনে আসায় প্রশ্ন উঠছে সংকট কি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছিল? প্রশাসন জানিয়েছে, গুদামের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে
প্রশাসনের প্রাথমিক অনুমান, এই বিপুল সংখ্যক সিলিন্ডার সন্দেহজনকভাবে মজুত রাখা হয়েছিল, যা কালোবাজারির ইঙ্গিত দিতে পারে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি, পুরো ঘটনাকে ঘিরে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের।অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় গ্যাসের জোগান অনিয়মিত ছিল। অনেকেই নির্ধারিত সময়ে সিলিন্ডার না পাওয়ায় সমস্যায় পড়ছিলেন। সেই পরিস্থিতির মধ্যেই এই বিপুল মজুত সামনে আসায় প্রশ্ন উঠছে সঙ্কট কি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছিল? প্রশাসন জানিয়েছে, গুদামের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
advertisement