advertisement

IMD Weather Update: দক্ষিণবঙ্গে পারদ পতন হলেও উল্টো সুর ঝাড়গ্রামে! কী হতে চলেছে জেলায়! এসে গেল আলিপুর আবহাওয়া দফতরের মেগা আপডেট

Last Updated:
IMD Weather Update: দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পারদ নিম্নমুখী হলেও ঝাড়গ্রামে ছবিটা একেবারে আলাদা। ঝাড়গ্রামে তাপমাত্রা কত ডিগ্রিতে পৌঁছল এবং কেন এই আচমকা পরিবর্তন, তা নিয়ে আবহাওয়া দফতরের লেটেস্ট রিপোর্টটি পড়ুন।
1/5
গত কয়েকদিনের তুলনায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নতুন করে তাপমাত্রার পারদ নিম্নমুখী। মূলত উত্তুরে বাতাসের কারণে গত কয়েক দিনের তুলনায় শনিবার থেকে কিছুটা হলেও নেমেছে পারদ। কিন্তু নতুন করে পারদ নামার মতো লক্ষণ দেখা গেল না ঝাড়গ্রামে। আর এর ফলেই মন খারাপ শীত বিলাসীদের।

2/5
চলতি বছর শীতের মরশুমে ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে ১০ ডিগ্রির নিচে থাকার পর আচমকা সেই তাপমাত্রা বেড়ে ১৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ১৫ ডিগ্রির কাছাকাছি গত কয়েকদিন ধরেই রয়েছে। আর এর ফলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে জেলায়।

3/5
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট থেকে জানা গিয়েছে, শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই উধাও হয়ে যাচ্ছে ঠান্ডা।

4/5
অন্যদিকে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েকদিন ধরেই ১৫ ডিগ্রির আশেপাশে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আর সেই কনকনে শীতের আমেজ নেই জঙ্গলমহলের অরণ্য সুন্দরীতে।

5/5
এদিন সকাল থেকে হালকা কুয়াশা থাকলেও কুয়াশার মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বাতাস না থাকার কারণে ঠান্ডা ফেরার লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে না জেলায়। তবে যে আবহাওয়া এখন ঝাড়গ্রামে চলছে তা যেন পারফেক্ট বসন্তের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ঝাড়গ্রামের আবহাওয়া একই রকম থাকবে। এছাড়াও সেইভাবে কুয়াশার সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক।