advertisement

IMD Weather Update: হুগলিতে ফের কামব্যাক করল শীত! আগামী কয়েকদিন কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে জেলায়? যা জানাচ্ছে আবহাওয়া দফতর

Last Updated:
IMD Weather Update: শীত বিদায় নেওয়ার আগেই ফের স্বমহিমায় ফিরছে ঠান্ডা। হুগলি জেলার তাপমাত্রার পারদ এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শীতের এই আমেজ বজায় থাকবে জেলাজুড়ে।
1/5
দিন কয়েক ধরেই নতুন করে পারদের পতন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আর এসবের মধ্যেই আচমকার সোমবার বেশ জমজমাট ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে হুগলিতে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তাহলে কি ফের জাঁকিয়ে শীত পড়বে জেলায়?

2/5
আলিপুর আবহাওয়া দফতর সোমবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, গতকাল রবিবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দিন কয়েক একই রকম থাকবে।

3/5
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ দিন কয়েক ধরে একই রকম থাকলেও উত্তুরে হাওয়ার দাপটের কারণে এদিন সকাল থেকেই বেশ জমজমাট শীতের অনুভূতি রয়েছে জেলায়। এছাড়াও এদিন গঙ্গা-বক্ষ এবং গঙ্গা তীরবর্তী এলাকায় ছাড়া অন্য কোথাও সেই ভাবে কুয়াশার দেখা মেলে নি। পাশাপাশি মিঠে রোদের কারণে এখন হুগলিতে মনোরম আবহাওয়া বজায় রয়েছে।

4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন হুগলির তাপমাত্রার পারদ এবং আবহাওয়া একই রকম থাকার পাশাপাশি শুষ্ক থাকবে। স্তানবিশেষে কোথাও কোথাও হালকা কুয়াশার দেখা মিলতে পারে।

5/5
অন্যদিকে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত হুগলিতে তাপমাত্রার পারদ একই থাকলেও শনিবার থেকে তা উর্ধ্বমুখী হতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন বেশ মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন জেলার বাসিন্দারা।