advertisement

SA vs NZ : বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড, কার জয় চাইছে ভারতীয় সমর্থকরা? শুনে নিন

Last Updated:

IND vs ENG : টিম ইন্ডিয়ার লড়াই এবার কঠিন। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ভারতীয় দল মুখোমুখি হবে ইংল্যান্ডের।

টিম ইন্ডিয়ার লড়াই এবার কঠিন।
টিম ইন্ডিয়ার লড়াই এবার কঠিন।
কলকাতা : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন কে হবে? এই প্রশ্নের উত্তর পেতে এখন বাকি মাত্র তিনটি ম্যাচ। ৪ মার্চ থেকে নকআউট পর্ব শুরু হচ্ছে। আর ফাইনাল ৮ মার্চ।
এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড। যে দল জিতবে, তারা উঠবে ফাইনালে। হেরে যাওয়া দলের এবারের মতো বিশ্বকাপ জয়ের সব আশা শেষ।
মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল। মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান বেশ ভাল। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে পরিসংখ্যানও ভারতের পক্ষে। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ভারত জিতেছে তিনটি, ইংল্যান্ড দুটি। তাই এই ম্যাচে ভারতকেই অনেকে ফেভারিট হিসেবে ধরছেন।
advertisement
advertisement
এখন একটা প্রশ্ন সোস্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। প্রথম সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। এই দুই দলের মধ্যে কাকে ফাইনালে দেখতে চাইছেন ভারতীয় সমর্থকরা? ৪ মার্চের প্রথম সেমিফাইনালের দিকে সবার নজর। কারণ ৮ মার্চ ফাইনালে ভারত (যদি জেতে) মুখোমুখি হবে ওই ম্যাচের বিজয়ীর।
অনেক সমর্থক চাইছেন দক্ষিণ আফ্রিকা জিতুক, কারণ টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সাফল্য রয়েছে। বিপরীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড ততটা ভাল নয়। তবে এটাও সত্যি, চলতি টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ও শক্তিশালী দল হিসেবে দক্ষিণ আফ্রিকাই নজর কেড়েছে। ফলে ফাইনালে তারা কঠিন প্রতিপক্ষ হতে পারে।
advertisement
আরও পড়ুন- সেমিফাইনালে নামার আগে এই তথ্য চিন্তা বাড়াবে ভারতীয় ফ্যানেদের! জেনে নিন বিস্তারিত
এর আগে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ভারতীয় দল বিশ্বকাপ ঘরে তুলেছে। সেই ম্যাচে সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ-এর স্মৃতিও এখনও হয়তো অনেকের মনেই টাটকা!
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
SA vs NZ : বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড, কার জয় চাইছে ভারতীয় সমর্থকরা? শুনে নিন
Next Article
advertisement
Left Front Candidate List: CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল, আশায় বুক বাঁধছে বামেরা
CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল
  • দ্বিতীয় তালিকায় অন‍্যতম চমকপ্রদ নাম আফরিন বেগম

  • তিনি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত

  • বর্তমানে,  তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement