advertisement

IMD Jhargram Weather Update: অক্ষরে অক্ষরে মিলল পূর্বাভাস, হালকা বৃষ্টির মুখোমুখি দক্ষিণবঙ্গ, আজ কেমন থাকবে ঝাড়গ্রাম? জানালো আবহাওয়া দফতর

Last Updated:
Jhargram Weather Uodate Today: হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি। ঝাড়গ্রামেও মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলেছে। তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন নিয়ে কী জানালো আবহাওয়া দফতর? দেখে নিন আজকের রিপোর্ট।
1/5
আলিপুর আবহাওয়া দফতর দিন দুয়েক আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির মুখোমুখি হবে। আলিপুর আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল। কেননা হালকা বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আর এমন পরিস্থিতিতে বুধবার কেমন থাকবে ঝাড়গ্রাম চলুন দেখে নেওয়া যাক।

2/5
আজ বুধবার ঝাড়গ্রামের আকাশ মেঘে ঢাকা। হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। যদিও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা আপাতত মেলেনি।

3/5
মঙ্গলবার ভোর রাত থেকেই ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা বৃষ্টিতে ভিজেছে। আর এক দুদিনের এই বৃষ্টির পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে জেলায়। যেখানে সোমবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি পার করেছিল, সেই জায়গায় মঙ্গলবার তা কমে ২৯.৫ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

4/5
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে। এর পাশাপাশি অপর দিক থেকে উত্তরে হাওয়া প্রত্যাবর্তন করা শুরু করেছে। এই দুই বাতাসের সংঘর্ষেই বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি এবং তারই ফলে বৃষ্টি।

5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই ঝাড়গ্রামের আবহাওয়ার উন্নতি হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে বৃষ্টির পরিপ্রেক্ষিতে তাপমাত্রার পারদ সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।