Indian Railways: ঘুচবে ‘লেট লতিফ’ তকমা! খড়গপুর ডিভিশনে তৈরি হচ্ছে চতুর্থ লাইন, যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের
- Reported by:RAKESH MAITY
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Indian Railways: হাওড়া-খড়গপুর শাখায় লোকাল ট্রেনের অন্তহীন দেরি থেকে এবার মুক্তি! সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত ১১১ কিলোমিটার দীর্ঘ চতুর্থ রেললাইন তৈরির মেগা প্রকল্প হাতে নিল কেন্দ্র।
দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় এবার লেট লতিফ তকমা ঘুচতে চলেছে রেলের। এবার ট্রেন পরিষেবা আরও সহজ করে তুলতে অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত আগামী পাঁচ বছরের মধ্যে তৈরি হবে ফোর্থ লেন। যার ফলে একদিকে যেমন রেলের রোজগার বাড়বে তেমনই বিভিন্ন লোকাল এবং দূরপাল্লার ট্রেনের দেরি হওয়ার পরিমাণ কমবে। (তথ্য- রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement
advertisement
এই প্রকল্পে ১১১ কিলোমিটার দীর্ঘ রেলপথে থাকবে একটা মেগা ব্রিজ, ১৫ টি মেজর ব্রিজ, ১০০ টি ছোট ব্রিজ থাকবে। থাকবে ১২ টি রোড আন্ডার ব্রিজ। রেলমন্ত্রী আরও উল্লেখ করেন, চতুর্থ লাইন শুরু হলে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর, হলদিয়া বন্দর, সিমেন্ট ক্লাস্টার কিংবা অন্যান্য বিভিন্ন শিল্পাঞ্চল আরও বেশি করে উন্নত হবে।
advertisement
রেল দফতর সূত্রে জানা গিয়েছে, চতুর্থ লাইন শুরু হলে একদিকে যেমন বিভিন্ন ধরনের পণ্য পরিবহন উন্নত হবে। এছাড়াও রেলের প্রতিবছর প্রায় ৪৫২ কোটি টাকা সাশ্রয় হবে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র গ্রাম, ধাদিকা বনাঞ্চলে পর্যটনের নতুন মাত্রা বাড়বে। স্বাভাবিকভাবে রেলের এই উন্নয়ন আগামীতে যে বেশ উন্নত পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে তা বলার অপেক্ষা রাখে না। (তথ্য- রাকেশ মাইতি)







