advertisement

Holi Special Trains: হোলির ছুটিতে একটা টিকিটও পাচ্ছেন না! আপনাদের জন্য সুখবর, স্পেশাল ট্রেন দিল ভারতীয় রেল

Last Updated:
Holi Special Trains: হোলিতে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা? দক্ষিণ-পূর্ব রেলে স্পেশাল ট্রেন, জানুন বিস্তারিত
1/6
রঙের উৎসবে লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা? এবার হোলিতে ঘুরে আসুন পছন্দের জায়গা থেকে। রঙের উৎসব হোলিকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। উৎসবের মরশুমে বাড়তি ভিড় সামলাতেই এই উদ্যোগ বলে জানান হয়েছে রেল সূত্রে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে ট্রেনগুলির সময়সূচি ও রুট প্রকাশ করা হয়েছে রেলের তরফে।

2/6
বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৭৫১২ চারলাপল্লি–শালিমার হোলি স্পেশাল ২৬ ফেব্রুয়ারি, ১ মার্চ ও ৫ মার্চ চারলাপল্লি থেকে ভোর ৫টা ৪০ মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল ১১টা ২০ মিনিটে শালিমারে পৌঁছবে। ফিরতি পথে ০৭৫১৩ শালিমার–চারলাপল্লি স্পেশাল ২৭ ফেব্রুয়ারি, ২ মার্চ ও ৬ মার্চ দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে পরের দিন রাত ৯টা ৫০ মিনিটে গন্তব্যে পৌঁছবে।

3/6
অন্যদিকে, ০৮৫০৮ বিশাখাপত্তনম–শালিমার স্পেশাল ৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত প্রতি বুধবার চলবে। ট্রেনটি সকাল ১১টা ২০ মিনিটে বিশাখাপত্তনম থেকে ছেড়ে পরের দিন ভোর ৩টায় শালিমারে পৌঁছবে। বিপরীতে ০৮৫০৭ শালিমার–বিশাখাপত্তনম স্পেশাল ৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার ভোর ৫টায় রওনা দিয়ে পরের দিন রাত ৮টা ৫০ মিনিটে পৌঁছবে।

4/6
খড়গপুর ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সাঁতরাগাছি, খড়গপুর ও বালেশ্বর স্টেশনে ট্রেনগুলির নির্ধারিত স্টপেজ থাকবে। ফলে দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ এই রুটে যাতায়াতকারী যাত্রীরা সরাসরি সুবিধা পাবেন। সহজে পছন্দের গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।

5/6
উৎসবের সময় অতিরিক্ত ভিড়ের কারণে সাধারণ ট্রেনে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে এই হোলি স্পেশাল ট্রেনগুলি যাত্রীদের জন্য বাড়তি স্বস্তি এনে দেবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা উপকৃত হবেন।

6/6
তবে খড়গপুর শহরের বহু রেলযাত্রী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ঘন ঘন ট্রেন বাতিল ও দেরিতে চলার সমস্যা রয়েছে। তার মধ্যেও স্পেশাল ট্রেন চালুর খবর কিছুটা স্বস্তিদায়ক। এখন যাত্রীদের আশা, উৎসবের মরশুমে এই ট্রেনগুলি নির্ধারিত সময় মেনে চলবে এবং নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করবে। Input- Ranjan Chanda